শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Headline :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন কালীগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ! পুলিশ ফাঁড়ির পাশেই কীভাবে চলছে বেচাকেনা, নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন! ফেরেস্তার প্রয়োজন হতো না” মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী রোগ প্রতিরোধ, টিকাদান ও সঠিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ; খামারিদের মাঝে বিতরণ করা হয়েছে পশু-পাখির ওষুধ আদীতমারীতে সরকারি জমি বরাদ্দ পেয়ে বিপত্তি, সন্ত্রাসী হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত, আশঙ্কাজনক ৩ জন । আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

পাঁচবিবিতে রাস্তা ভেঙে যাওয়ায় চলাচলে দুর্ভোগ

Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
পাঁচবিবিতে রাস্তা ভেঙে যাওয়ায় চলাচলে দুর্ভোগ

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের পাটাবুকায় পাকা রাস্তা ভেঙ্গে যাওয়ায় চলাচলে ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের মানুষ। পাটাবুকা গ্রামের বালু ব্যবসায়ী শিপনের বাড়ির উত্তর পাশে রাস্তাটির এমন দুরাবস্থা।

রাস্তাটির যে অংশ ভেঙে গেছে তার উভয় পাশের রাস্তা তুলনামূলক ভাবে উঁচু। কয়েকদিনের টানা বৃষ্টির পানি নিচে নেমে যাওয়ায় ওই অংশ অর্ধেকেরও বেশি ভেঙ্গে যায়। এতে ভ্যান রিক্সা মোটরসাইকেল সাধারণ যাত্রী ঝুঁকি নিয়ে পার হতে পারলেও।

ভারী যানবাহন ট্রাক বাস মেসি ইত্যাদি যানবাহন পার হতে পারে না। রাস্তাটি ভেঙে যাওয়াই এসব ভারী যানবাহনকে বিকল্প রাস্তায় চলতে হয়। অনেক দূর দিয়ে ঘুরে আসতে সময়ও যেমন বেশি লাগে খরচও বেশি হয়।

এলাকাবাসী ও যানবাহনের চালক যাত্রীরা বলেন, অতি দ্রুত রাস্তাটির সংস্কার করে আমাদের সকলের নির্দ্বিধায় চলাচলের ব্যবস্থা করবেন।

বালিঘাটা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য মোঃ মামুনুর সরকার রাশেদুল বলেন, যানবহন ও জনসাধারণের চলাচলের জন্য ভাঙা রাস্তাটি বালু ভর্তি ব্যাগ দিয়ে অতি দ্রুত ঠিক করা হবে। উপজেলা মাসিক মিটিংয়ে ভাঙা রাস্তার বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানান তিনি।

 


More News Of This Category