রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ময়মনসিংহ র‍্যাব-১৪, সিপিএসসি, এর অভিযান কঙ্কাল চুরি মামলার আসামী গ্রেফতার ০১

Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
ময়মনসিংহ র‍্যাব-১৪, সিপিএসসি, এর অভিযান কঙ্কাল চুরি মামলার আসামী গ্রেফতার ০১

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মোঃ জসিম উদ্দিন এর দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে,গত ০৩ জুন ২০২৫ খ্রি. সকাল অনুমান ১০:০৫ ঘটিকায় প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ চাউল বাজারের পৌরসভার নির্মানাধীন বাজার সেটের খোলা ঘর থেকে মানবদেহের ০৫ (পাঁচ) টি মাথার খুলি ও মানবদেহের ছোট-বড় ১০৫টি হাড় উদ্ধার করতঃ জব্দ করে ।

এ ঘটনায় জড়িত সন্দেহে ০১ (এক) জন আসামীকে গ্রেফতার করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মানবদেহের কঙ্কাল চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪, তারিখঃ ০৩/০৬/২০২৫ খ্রি., ধারাঃ ২৯৭/৩৭৯/৩৪ পেনাল কোড ১৮৬০।

এরই প্রেক্ষিতে,ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, একটি আভিযানিক দল ০৫ জুন ২০২৫ খ্রি. রাত অনুমান ০২:৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মানবদেহের কঙ্কাল চুরি মামলার এজাহারনামীয় ২নং আসামী মোঃ রাজ্জাক (৩৫), পিতা-হাসেম আলী, সাং-অষ্টধার কালিবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী‘কে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category