বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কলাপাড়ায় শিক্ষক সমিতির পূর্বমিলনী ও ঈদ উপহার বিতরণ

Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
কলাপাড়ায় শিক্ষক সমিতির পূর্বমিলনী ও ঈদ উপহার বিতরণ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্যাবস্থাপনা পরিষদের পূর্বমিলনী ও সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

কলাপাড়ায় শিক্ষক সমিতির পূর্বমিলনী ও ঈদ উপহার বিতরণ

বুধবার (০৪ জুন) বিকাল ৪টায় শিক্ষক সমিতির কার্যালয়ে এ পূর্বমিলনী ও ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি নকিব উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার মো.আব্বাস আলী।

কলাপাড়ায় শিক্ষক সমিতির পূর্বমিলনী ও ঈদ উপহার বিতরণ

কার্যনির্বাহী কমিটির ট্রেজারার মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি বক্তব্য রাখেন,সমিতির সাবেক ৩ বারের নির্বাচিত সভাপতি মোঃ ইউসুফ আলী, সহ-সভাপতি নুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান, সাবেক ট্রেজারার আবুল বাশার, সাবেক ডিরেক্টর মনোয়ারা বেগম আবুল কালাম আজাদ এবং উপজেলা ব্যবস্থাপক আল আমিন হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, বর্তমান ও সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, অফিস স্টাফ এবং সমিতির সদস্যবৃন্দ।এ সময় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সমিতির ২৫ জন শিক্ষক কর্মচারীর মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে মোঃ নকির উদ্দিন বলেন, সদস্যদের কল্যাণ ফান্ডের টাকা যা দিয়ে ইচ্ছা করলে কার্যনির্বাহী কমিটির সদস্যরা পিকনিক করতে পারতো। আমরা সেই টাকাটিকে চারটি ভাগে ভাগ করে ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় সদস্যের মধ্যেদের মধ্যে ঈদ উপহার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সদস্যদের মেধাবৃত্তির সহায়তায় ব্যয় করছি।

তিনি আরো বলেন, এই সংগঠন এক সময় কালবের কাছে ঋনি ছিলেন। আমরা দায়িত্ব গ্রহণ করার পরে আপনাদের সহায়তায় সেই ঋণ মুক্ত করে স্বতন্ত্র হিসেবে বাংলাদেশের মধ্যে একটি ভালো সংগঠনে পরিণত করতে পেরেছি। এই ধারা বজায় থাকলে এই সংগঠন আর উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে বলে আশা করছি।


More News Of This Category