বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গাইবান্ধায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Update : বুধবার, ৪ জুন, ২০২৫
গাইবান্ধায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে আজ রবিবার সকাল ৮টা ৩০ মিনিটে পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সম্মানিত পুলিশ সুপার জনাব নিশাত এ্যঞ্জেলা সভায় সভাপতিত্ব করেন। সভায় জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণমূলক প্রস্তাব আহ্বান করা হয় এবং তাদের যেকোনো প্রাতিষ্ঠানিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “আপনাদের পেশাদারিত্ব বজায় রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকতে হবে। সরকারি সম্পত্তির যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে এবং একই সঙ্গে নিজের পরিবার ও সমাজের প্রতিও দায়িত্বশীল থাকতে হবে।”

গাইবান্ধায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সভায় বিভিন্ন স্তরের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

কল্যাণ সভা শেষে অবসরপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী অতিথিরা আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন এবং দীর্ঘ চাকরি জীবনের স্মৃতিচারণ করেন। পুলিশ সুপার তাদের কর্মদক্ষতা ও সততার প্রশংসা করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার দেন।

গাইবান্ধায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

এছাড়া পুলিশ পরিদর্শক (শহর ও যান), জনাব মোঃ হেলাল উদ্দিন-এর রংপুর জেলায় বদলিজনিত বিদায় সংবর্ধনাও অনুষ্ঠিত হয়। তিনি তার বক্তব্যে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশ সুপার স্মৃতিচারণ করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সম্মাননা স্মারক তুলে দেন।

পরে পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মে মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) জনাব এবিএম রশীদুল বারীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


More News Of This Category