বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

মানসিক ভারসম্যহীন বড় ভাই এর হাতে ছোট্ট ভাই খুন

Update : বুধবার, ৪ জুন, ২০২৫
মানসিক ভারসম্যহীন বড় ভাই এর হাতে ছোট্ট ভাই খুন

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুরে মানসিক বিকারগ্রস্ত বড়ভাইয়ের বটির কোপে আপন সহোদর ছোট ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর শিশুটিকে হত্যাকারী ঘাতক বড়ভাই জাহিদ হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বুধবার (৪-জুন) দুপুর আনুমানিক ১২ টার সময় মিঠাপুকুর উপজেলার রাম-রায়ের পাড়া গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ১৫ নং বড় হযরতপুর ইউনিয়ন রাম রায়েরপাড়া গ্রামের জহুরুল ইসলামের পুত্র জাহিদ হোসেন (১৮) প্রায় তিনমাস থেকে মানসিক বিকারগ্রস্ত ছিলো।

ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় জাহিদ হোসেন, তরকারী কাটার একটি বটি নিয়ে ছোটভাই মিনু (৫) কে, ঘরের ভিতর ঢুকে গলায় এবং পেটে কোপ মারেন। এতে শিশুটির নাড়ি ভুঁড়ি বের হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা বড়ভাই জাহিদ হোসেনকে আটক করে গাছের সঙ্গে বেধে রাখেন। পরে মিঠাপুকুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহিদ হোসেনকে আটক করে মিঠাপুকুর থানায় নিয়ে আসেন।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য নিয়ে আসা হয়েছে। ঘাতক বড়ভাই জাহিদ হোসেনকেও আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। পাশাপাশি অন্য কোনো কারণ আছে কি-না ক্ষতিয়ে দেখা হচ্ছে।

 


More News Of This Category