বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

রাজীবপুরে পৃথক অভিযানে ৩৪টি গাঁজা গাছসহ তিনজন আটক

Update : বুধবার, ৪ জুন, ২০২৫
রাজীবপুরে পৃথক অভিযানে ৩৪টি গাঁজা গাছসহ তিনজন আটক

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় পৃথক দুটি অভিযানে গাঁজা গাছ ও জুয়ার সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) গভীর রাতে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে, রাত ২টার দিকে উপজেলার বালিয়ামারী মন্ডলপাড়া এলাকায় সুরজদ আলীর ছেলে সরফত আলীর (৫২) বাড়িতে অভিযান চালিয়ে ৩৪টি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।

অন্যদিকে, রাত ১২টার দিকে কোদালকাটি ইউনিয়নের পাখিউড়া এলাকায় সোহরাব হোসেনের পরিত্যক্ত বসতভিটায় জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন-সদর ইউনিয়নের জাউনিয়ার চর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩২) ও রৌমারী উপজেলার নওদাপাড়া গ্রামের নবাব আলীর ছেলে দসি মিয়া (৪৫)।

ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা নেবে সরকার- জানালেন উপ-প্রেস সচিব আজাদ

এ বিষয়ে রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে বালিয়ামারী মন্ডলপাড়া থেকে ৩৪টি গাঁজা গাছসহ একজন এবং কোদালকাটির পাখিউড়া এলাকা থেকে জুয়ার বোর্ডে থাকা অবস্থায় আরও দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 


More News Of This Category