রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

কুরবানির হাটে অনিয়ম: ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
কুরবানির হাটে অনিয়ম: ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে কুরবানির হাটে পশু বিক্রির খাজনা আদায়ের রশিদে নির্ধারিত ফি উল্লেখ না করায় মাসুদ রানা (৩৬) নামের এক ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে উলিপুর উপজেলার দুর্গাপুর পশুর হাটে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, “সরকারি নির্ধারিত ফি রশিদে স্পষ্টভাবে উল্লেখ না করে অতিরিক্ত অর্থ আদায় করছিলেন ইজারাদার।

এটি আইন লঙ্ঘনের শামিল হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।” তিনি আরও জানান, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ পরিশোধ করেন মাসুদ রানা। পরে তিনি মুচলেখা দিয়ে ছাড়া পান।

অভিযানে সেনাবাহিনীর একটি টহল দল, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর টহলরত টিমের পক্ষ থেকে জানানো হয়, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।”

এদিকে, স্থানীয়রা জানান, প্রতি বছর কুরবানির মৌসুমে হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ওঠে। এবার প্রশাসনের তৎপরতায় অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সাধারণ ব্যবসায়ী ও গরু বিক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, কুরবানির ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী পশুর হাট বসে।

এসব হাটে নির্ধারিত সরকারি ফি অনুযায়ী খাজনা আদায়ের নিয়ম থাকলেও, অনেক ক্ষেত্রেই অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, কুরবানির ঈদের আগ পর্যন্ত হাটে নিয়মিত অভিযান চালিয়ে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


More News Of This Category