সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

গাজীপুরের কুখ্যাত সন্ত্রাসী আমজাদ নেওয়াজের নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা থানায় মামলা

Update : সোমবার, ২ জুন, ২০২৫
গাজীপুরের

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কুখ্যাত সন্ত্রাসী আমজাদ নেওয়াজের নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা হয়েছে, এতে পত্রিকার সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান কাউসার গুরুতরভাবে আহত হন। এরপর তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

গাজীপুর শিমুলতলীর শান্তিবাগে দৈনিক জন জাগরণ পত্রিকার সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান কাউসারের ওপর কুখ্যাত সন্ত্রাসী আমজাদ নেওয়াজের নেতৃত্বে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুরে আহত মেহেদী হাসান কাউসারের পক্ষ থেকে দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বাদি হয়ে সদর থানা, জিএমপি, গাজীপুরে মামলাটি দায়ের করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

খম সাইফ-উল হুদা এবং সানজিদা ফারহানা তাদের আপন দুই ভাই-বোনের পৈত্রিক সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়াতে, সেই ঝামেলার তদন্ত করার জন্য, দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, পত্রিকার সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান কাউসার, নির্বাহী সম্পাদক জি.এস. জয়, ক্রাইম রিপোর্টার সারোয়ার আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সদর থানাধীন শিমুলতলীর শান্তিবাগ

এলাকায় ২৪ মে ২০২৫ ইং তারিখ দুপুর আনুমানিক ২.০০ ঘটিকার সময় তথ্য সংগ্রহ করতে গেলে, ১। আমজাদ নেওয়াজ, ২। সানজিদা ফারহানা, ৩। আল আমিন ৪। মোঃ রাজ্জাক সহ আরও অজ্ঞাতনামা ৮/১০জন সন্ত্রাসী প্রকৃতির লোক দা, চাপাতি, ইটা, লোহার রড, লাঠি শোটা ইত্যাদি দেশীয় বিভিন্ন অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া বেআইনীভাবে সকল সাংবাদিকদের উপর আক্রমন করে। সেই আক্রমনে পত্রিকার সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান কাউসার গুরুতরভাবে আহত হন।

এরপর তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। আমজাদ নেওয়াজ এর সহযোগীতায় সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান কাউসার এর পরিহিত ফুলপ্যান্টের ডান পকেটে থাকা নগদ ৫০,০০০/-টাকা জোর পূর্বক নিয়া যায়। এবং মেহেদী হাসান কাউসারের চালিত ইয়ামাহা এফ-জেড মোটর সাইকেল যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-৫৯-৬৯৭৬ ও দুইটি হেলমেট ভাংচুর করিয়া প্রায় ৫০,০০০/-টাকার ক্ষতি সাধন করে।

সে সময় এলাকার আশেপাশের লোকজন আসিতে থাকিলে কুখ্যাত সন্ত্রাসী আমজাদ নেওয়াজের বাহিনী পরবর্তীতে সুযোগমতো সাংবাদিকদেরকে খুন করিয়া ফেলিবে অথবা সাংবাদিকদেরকে মিথ্যা মামলায় জড়াইয়া জেল খাটাইবে বলিয়া হুমকি প্রদান করে। তাৎক্ষনিক সাংবাদিকরা ৯৯৯ এ কল দিলে, সদর থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে সাংবাদিকদেরকে উদ্ধার করে। পত্রিকার সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান কাউসার এর মোবাইল কল করে ৫০,০০০/-টাকা দাবী করিয়া অনুরূপ হুমকি প্রদান অব্যাহত করে।

মেহেদী হাসান, অফিসার্স ইনচার্জ, সদর থানা, জিএমপি, গাজীপুর জানান, মামলা হয়েছে, মামলার আসামিদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে, খুব দ্রুত সময়েই তাদেরকে আইনের আওতায় আনা হবে।


More News Of This Category