বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পলাতক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

Update : সোমবার, ২ জুন, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে পলাতক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘদিন ধরে নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বাসী । সোমবার ১২ টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয়রা। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে জানানো হয় – রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই এলাকায় অনুপস্থিত আছেন চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগে নেতা শাহীদ রানা টিপু। এই জনপ্রতিনিধির বিরুদ্ধে একাধিক মামলা থাকায় ইউনিয়ন পরিষদে উপস্থিত হন না। ফলে স্থানীয়রা নাগরিক সেবা থেকে বঞ্চিত দীর্ঘদিন থেকেই।

এমনকি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না সময় মতো। এতে ব্যাপক ভোগান্তি ও হয়রানির কবলে পড়েছেন ইউনিয়ন বাসী ৷ তাদের অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হয়েও চারটি হত্যা মামলার আসামী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগে নেতা শাহীদ রানা টিপু।

দফায় দফায় বিভিন্ন দপ্তরে অভিযোগ ও আন্দোলনেও এর সুরাহা পায়নি স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত এবিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার।

এদিকে ওই চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদটির যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি উন্নয়ন কাজ আটকে রয়েছে। এসবের প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি থেকে চরবাগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দারা ওই চেয়ারম্যানকে অপসারণের দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা মো. বাবু, মইদুল ইসলাম, মাহবুর রহমান, আমিনুল ইসলাম, বশির আলী, আব্দর বারিসহ বিভিন্ন পেশাজীবী মানুষ।


More News Of This Category