বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

আ.লীগ নেতার মদের ব্যবসা বন্ধের দাবিতে পাবনা ডিসি অফিস ঘেরাও-বিক্ষোভ

Update : সোমবার, ২ জুন, ২০২৫
আ.লীগ নেতার মদের ব্যবসা বন্ধের দাবিতে পাবনা ডিসি অফিস ঘেরাও-বিক্ষোভ

পাবনা প্রতিনিধিঃ

পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকীর মদের ব্যবস্যা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এসময় ছাত্রদলকর্মী রনি মণ্ডলের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা।

আ.লীগ নেতার মদের ব্যবসা বন্ধের দাবিতে পাবনা ডিসি অফিস ঘেরাও-বিক্ষোভ

সোমবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পাবনা টেকনিকল্যল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-পাবনা মহাসড়ক ঘুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান গ্রহণ করেন।

এসময় নেতাকর্মীরা ‌‘প্রলয় চাকীর আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘মধ্য শহরের মদের দোকান, আর না আর না’, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও,’ ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন।

বক্তারা বলেন, ‘জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকী বৈষম্যবিরোধী ছাত্র হত্যায় সরাসরি অংশ নিয়েছে এবং ছাত্র হত্যা মামলার আসামি। পাবনা জেলা আওয়ামী লীগের প্রধান অর্থনৈতিক যোগানদাতা ছিলেন এই প্রলয় চাকী।

৫ আগস্ট পরেও এই প্রলয় চাকীর মদের ব্যবস্যা চলছে। পাবনার মধ্য শহরের এই মধ্যের মদের ব্যবসার কারণে অনেকেই মাদকাসক্ত হচ্ছেন। আশপাশের ৩-৪টা শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। দিনরাত সেখানে মাদকসেবীর আড্ডা দেন। অনতিবিলম্বে তার মদের ব্যবসা বন্ধ করে তাকে গ্রেফতার করতে হবে।’

পরে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এবং পুলিশ সুপার মোরতোজা আলী খানের বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়। এসময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এই বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সাজ্জাদ হোসেন স্বপন, সালাউদ্দিন চাদু, পাভেল হাসান ডন, মাসুদ রানা বিপ্লব, মীর সানজিদ প্রান্ত, বরকতুল্লাহ, মিরাজ আহমেদ, রতন মেম্বর প্রমুখ।

 


More News Of This Category