সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার ৮নং বোয়ালী ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এলাকাবাসীর চরম উদ্বেগ

Update : সোমবার, ২ জুন, ২০২৫
গাইবান্ধা সদর উপজেলার ৮নং বোয়ালী ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এলাকাবাসীর চরম উদ্বেগ

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার ৮নং বোয়ালী ইউনিয়নের খামার বোয়ালী গ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতিতে এলাকাবাসী চরম উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয়দের অভিযোগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের চিহ্নিত দোসর এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্যরা নিয়মিতভাবে এলাকায় উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে একধরনের ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।

অভিযোগ রয়েছে, বিগত নির্বাচনের সময় বিএনপির জেলা কার্যালয় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে ছাত্রলীগ ও আওয়ামী লীগ-সমর্থিত কিছু ব্যক্তি সরাসরি জড়িত ছিল। এ ঘটনায় পুলিশের হাতে আটক হওয়া ব্যক্তিদের মুক্তির পর, তারা আবারও বিএনপির কর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসীর মতে, এসব ঘটনার পেছনে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের ছত্রছায়া রয়েছে। এমনকি অভিযোগ রয়েছে, তারা সাবেক এমপি সারোয়ার সাহেবের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। স্থানীয়রা আরও দাবি করেন, এদের মধ্যে অনেকে মাদক ব্যবসার সঙ্গেও দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে, যেমন: জহুরুল, মিহাম, মীর্জা মুসলিম, সাইফুল ইসলাম, নিলু, মন্না এবং আরও অনেকে।


More News Of This Category