রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

রাজীবপুরে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

Update : সোমবার, ২ জুন, ২০২৫
রাজীবপুরে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

রাজিবপুর কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজীবপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন-রাজীবপুর উপজেলার জালচিড়া পাড়ার মৃত সোহরাব আলীর ছেলে নুরুল আমিন (৩৭) এবং রৌমারী উপজেলার দক্ষিণ আলগার চর এলাকার আমিনুল ইসলামের ছেলে সুলতান মিয়া (৩৮)।

রোববার (১ জুন) রাত ১১টার দিকে রৌমারী-ঢাকা মহাসড়কের মরিচাকান্দী জালচিড়া বাঁধ এলাকায় রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে এএসআই রতন মিয়ার সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও অংশ নেন-এসআই আতিকুজ্জামান আতিক, এসআই আরমান, এসআই রোকনুজ্জামান রোকন, এএসআই জয়ন্তসহ সঙ্গীয় ফোর্স।

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। অভিযানে আটক দুই ব্যক্তির শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তারা দু’জনই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আগামীকাল সকালে তাদের কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হবে।”#

জিয়াউর রহমান জিয়া
কুড়িগ্রাম
০১৭০৭৪৫১০৩০


More News Of This Category