বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে ৩৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

Update : রবিবার, ১ জুন, ২০২৫
ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে ৩৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি মদ বোঝাই পিকআপ ভ্যান। পরে ভ্যানটি তল্লাশি করে উদ্ধার করা হয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৮৮ বোতল ভারতীয় মদ।

রবিবার (১ জুন ২০২৫) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হাজীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘আসন্ন ঈদকে সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা জোরদারে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করছে সকালে মহাসড়কে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানকে থামার নির্দেশ দেওয়া হলে চালক তা উপেক্ষা করে দ্রুতগতিতে পালাতে থাকে।

পরে যৌথ বাহিনী ধাওয়া করলে পিকআপটি হাজীরবাজার এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। ঘটনাস্থলে পিকআপটি তল্লাশি করে পাওয়া যায় ৩৮৮ বোতল ভারতীয় মদ।

ওসি আরও জানান, জব্দকৃত পিকআপ ও মদ বর্তমানে হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


More News Of This Category