রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

কালিয়াকৈরে অতিরিক্ত ডিআইজির বাড়ীতে ডাকাতি

Update : রবিবার, ১ জুন, ২০২৫
কালিয়াকৈরে অতিরিক্ত ডিআইজির বাড়ীতে ডাকাতি

গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মধ্যপাড়া এলাকায় পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার বাবার বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে জানালার গ্রীল কেটে টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ মালামাল লুট করে নেয় ডাকাত দল।

উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ৫ নং ওর্য়াডের ঠ্যাঙ্গারবাদ এলাকার হাজ্বী মোঃ নাজমুল আলম এর বাড়িতে গ্রীল কেটে টাকা ও স্বর্ণালংকার মোবাইল, মালামাল লুটপাট হয়েছে । তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার মেঝো মেয়ে রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা। ওই বাড়িটি ডি আই জি বাড়ি হিসাবে পরিচিত। প্রায় চার লক্ষ নগদ টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।

পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২:৩০ মিনিটে বাসার নীচ তলায় জানালার গ্রীল কেটে বাসার ভিতর প্রবেশ করে ৬ ডাকাত। প্রথমে বাসার তিনতলার প্রত্যেকটি রুমের আলমারি ভাংচুর করে লুট করে, অতপর ২য় তলায় প্রত্যেকটি রুমে আলমারি, শোকেজ, ভাংচুর করে টাকা ও স্বর্ণ অলংকার লুট করে।

পরে নীচতলায় দরজার লক ভেঙে হাজী নাজমুল আলমের রুমে প্রবেশ করে তার হাত বেঁধে ফেলে ও বাসায় ভাংচুর করে মোট ১১ ভরি স্বর্ণালংকার ও প্রায় চার লক্ষ নগদ টাকা, মোবাইল ও বিভিন্ন মালামাল লুট করে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।
নাজমুল আলমের মেয়ে রেবেকা সুলতানা জানান, শনিবার রাতে আমার বাবার বাড়িতে গ্রীল কেটে টাকা ও স্বর্ণালংকার ডাকাতির ঘটনা ঘটেছে।

বাড়িতে শুধু বাবা মা ও কাজের লোকজন থাকে। এর আগেও গত রোজার মাসে আমাদের এই বাড়িতে সাদা মাইক্রো করে ৮/১০ জনের একটা টিম ডিবি পরিচয়ে আমাদের বাড়িতে তল্লাশি করে, বিষয়টি সন্দেহ জনক। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) রিয়াদ মাহমুদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।এ ঘটনায় আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


More News Of This Category