সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

বরগুনার তালতলীতে ঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

Update : শনিবার, ৩১ মে, ২০২৫
বরগুনার তালতলীতে ঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলীতে ঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মুক্তা আক্তার (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সোয়া ৮ টার সময় উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তা আক্তার ওই এলাকার রাজিব সিকদারের স্ত্রী।

জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিসহ ঝড়ো হাওয়া প্রবাহিত হয়। ঝড়ের তান্ডবে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া গ্রামের রাজিব সিকদারের বাড়িতে একটি বৈদ্যুতিক সংযোগের তার ছিড়ে মাটিতে পড়ে ছিল।

কিছু না বুঝেই গৃহকর্তা রাজিব সিকদারের স্ত্রী মুক্তা আক্তার (১৮) তারটি ঘুছিয়ে রাখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পরেন। এঘটনা দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আইরিন আলম বলেন, মুক্তা আক্তারকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত হয়েছে।
নিহত মুক্তা আক্তারের স্বামী রাজিব সিকদার বলেন, পল্লীবিদ্যুৎ সমিতির গাফিলতি এবং অবহেলার জন্য আমার স্ত্রী মুক্তা আক্তার প্রাণ হারিয়েছেন। আমি এঘটনার বিচার চাই।

পটুয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতির তালতলী জোনাল অফিসের প্রকৌশলী মো.এমদাদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। আমাদের কর্মীদের কারো কোন অবহেলা ছিল কিনা।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শাহজালাল বলেন, নিহতের মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category