সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪:৩০ জেলা শহরের টাউন ক্লাব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম জাকারিয়া।

চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত
অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা বিএনপি’র সিনিয়র আহবায়ক রফিকুল ইসলাম টিপু, পৌর বিএনপি’র সভাপতি কৃষিবিদ কামরুল আরেফিন বুলু, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক আমিনুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য ওবায়েদ পাঠান,জেলা শ্রমিক দলের হাবিবুর রহমান লিটন এ এইচ এম এম জামাল বাচ্চু সেক্রেটারি পৌর বিএনপি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বিএনপি’র অঙ্গসংগঠনের শ্রমিক দল. মৎস্যজীবী দল ও কৃষক দলের নেতাকর্মীরা। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে কোরআনখানী খতম করা হয়।


More News Of This Category