রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নিঃশব্দ ভালোবাসা- আসাদুজ্জামান খান মুকুল

Update : বুধবার, ২৮ মে, ২০২৫
নিঃশব্দ ভালোবাসা আসাদুজ্জামান খান মুকুল

নিঃশব্দ ভালোবাসা
আসাদুজ্জামান খান মুকুল

মনের গভীরে জমে থাকা এক ছবি,
যার রঙ কেবল চোখের জলে ধুয়ে যায়।
সুখের খাতা কখনো খোলে না তার নামে,
শুধু নিঃশ্বাসে বাজে এক চাপা কষ্টের কাহিনী।

চোখের দৃষ্টিতে হাসে সমাজ,
অবজ্ঞায় ছোট করে বড় অনুভব।
অভিভাবকের কঠোর শাসনে পুড়ে যায়-
স্বপ্নের গড়া রাজপ্রাসাদ!

কৈশোরের খেলায় যে টান জাগে,
কোথায় সে প্রেমের শুরু হয়,
থেকে যায় অজানা।
বুকের ভেতরে কথা উঠে,
কিন্তু ঠোঁট অবধি আসেনি তারা।

একদিন সেই প্রেম অন্য কারো হয়,
তবু থেকে যায় কিছু কান্নার ক্ষত!
নামহীন, রূপহীন, অভিমানী সে ভালোবাসা –
শুধু অন্তরে বাজে খুবই নিঃশব্দে

স্মৃতিরা এখন মাঝেমাঝে ফিরে আসে,
জানলার কাচে থমকে থাকে তার নিঃশব্দ ছায়া।
চোখ মেললেই বুকের ভিতরে নামে অচেনা কষ্টের ঢল,
কিছুই বলা যায় না–শুধু ভেতরটা হু হু করে কাঁদে।

গ্রাম- সাভার
পোস্ট – হেমগঞ্জ বাজার
উপজেলা – নান্দাইল
জেলা – ময়মনসিংহ
বিভাগ – ময়মনসিংহ
ফোন 01737939451


More News Of This Category