বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Headline :
হবিগঞ্জ চুনারুঘাট ১নং গাজীপুর জামায়াতের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা মোঃ আজিজুল ইসলাম হৃদয় জেলা ব্যুরো চীপ হবিগঞ্জ দাবি। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাই উচ্চ বিদ্যালদত্তয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য লালমনিরহাটে ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে ১১ শিক্ষক, তবুও এসএসসিতে পাসের হার ‘শূন্য’। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে জমির বিরোধে দু পক্ষ সংঘর্ষে নিহত ১ জন আহত একাধিক। দিনাজপুরে কোটি টাকার প্রত্নসম্পদ কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে আটক করল বিএসএফ হাসান আল মামুন  রাত ১২টার আগেই ভেস্তে গেল অনলাইন জুয়ার আসর: ডিবির জালে কুখ্যাত ক্যাসিনো জুয়ারু ওয়াজেদ আলী রজব, স্মার্টফোন ও ৪ এমএস সিম উদ্ধার। ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

কুড়িগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে আটক করল বিএসএফ

Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কুড়িগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে আটক করল বিএসএফ

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট।
০১৭১৭৭৭৬৯৭২

১১ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আজিবর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

​সোমবার (১০ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর এলাকার ‘দোনালার মাথা’ সংলগ্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

​আটক আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।

​স্থানীয় সূত্র জানায়, সোমবার গভীর রাতে একদল লোক আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৮৮-এর কাছাকাছি এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যদের উপস্থিতি টের পেয়ে সঙ্গীরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও আজিবর রহমান ধরা পড়েন।

​ঘটনাটি জানতে পেরে আটক আজিবরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বিএসএফের সঙ্গে যোগাযোগ ও ফ্ল্যাগ বৈঠকের উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, এক বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। তাকে দেশে ফিরিয়ে আনতে সকল প্রকার আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া চলমান রয়েছে।

​বিজিবি আরও জানায়, দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সমস্ত আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ের মধ্যে ওই যুবককে স্বদেশে ফিরিয়ে আনা হবে।


More News Of This Category