বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Headline :
হবিগঞ্জ চুনারুঘাট ১নং গাজীপুর জামায়াতের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা মোঃ আজিজুল ইসলাম হৃদয় জেলা ব্যুরো চীপ হবিগঞ্জ দাবি। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাই উচ্চ বিদ্যালদত্তয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য লালমনিরহাটে ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে ১১ শিক্ষক, তবুও এসএসসিতে পাসের হার ‘শূন্য’। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে জমির বিরোধে দু পক্ষ সংঘর্ষে নিহত ১ জন আহত একাধিক। দিনাজপুরে কোটি টাকার প্রত্নসম্পদ কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে আটক করল বিএসএফ হাসান আল মামুন  রাত ১২টার আগেই ভেস্তে গেল অনলাইন জুয়ার আসর: ডিবির জালে কুখ্যাত ক্যাসিনো জুয়ারু ওয়াজেদ আলী রজব, স্মার্টফোন ও ৪ এমএস সিম উদ্ধার। ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে জমির বিরোধে দু পক্ষ সংঘর্ষে নিহত ১ জন আহত একাধিক।

Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে জমির বিরোধে দু পক্ষ সংঘর্ষে নিহত ১ জন আহত একাধিক।

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
১১-৮-২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাত্র ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সহিদুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ২টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের রায়গঞ্জ ব্রিজসংলগ্ন খামার আন্ধারীঝাড় কানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সহিদুল ইসলাম ওই এলাকার আব্দুল শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে প্রায় ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এর আগে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ এবং ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে শুনানির চেষ্টা করা হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।

নিহতের পরিবারের অভিযোগ, সোমবার দুপুরে শুক্কুর আলীসহ কয়েকজন বিরোধপূর্ণ ওই জমিতে হালচাষ করে ধান চাষ রোপণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আব্দুল শেখের ছেলে সহিদুল ইসলাম ও তার স্বজনেরা সেখানে গিয়ে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় সহিদুল ইসলামকে মাছ ধরার সরঞ্জাম কোঁচা দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল এবং ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে তাৎক্ষণিক সাঁড়াশি অভিযান চালিয়ে মারামারি ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ ছিল। এই বিরোধ আজ মারাত্মক সংঘর্ষে রূপ নেয় এবং একজন ব্যক্তি নিহত হন। আমরা এলাকার পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি। তাৎক্ষণিকভাবে মারামারি ও হত্যাকাণ্ডে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছি। নিহতের পরিবারের কাছ তথেকে এজাহার পাওয়া গেলে আসামির সঠিক সংখ্যা নির্ণয় করা সম্ভব হবে। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, আরও দুই-তিনজন ব্যক্তি পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার।


More News Of This Category