সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Headline :
শিরোনাম- আমি নারী 🍂 – লায়ন শাহিদা পারভীন রত্না। রংধনু নারী ফাউন্ডেশন চেয়ারম্যান আন্তর্জাতিক নাসরিন আক্তার তরফদার রউফ রংধনু নারী ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা আমি নারী, আমি মেয়ে নই, আমি মানুষ। ইঁদুর ও উইপোকার গ্রাসে এক যুগের সঞ্চয় দিশেহারা তোফাজ্জল আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ রংপুর ডিমলায় কোটি টাকার উদ্ধারকারী বোট অচল: তিস্তায় ডুবেছে সরকারি সম্পদ মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী। উপসম্পাদক দৈনিক বাংলার সংবাদ কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ পীরগঞ্জে নারীকে আটকে নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি, থানায় অভিযোগ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন অ্যাডহক কমিটি গঠন মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি গাইবান্ধায় নানা আয়োজনে সাঁওতাল সম্প্রদায়ের বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ রংপুরে মির্জা ফখরুল ‘বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে’ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ রংপুরে ফিলিং স্টেশনে গ্রাহকদের পেট্রোল কম দেয়ার অপরাধে এক লাখ টাকা জরিমানা। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

রংপুরে মির্জা ফখরুল ‘বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে’ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

রংপুরে মির্জা ফখরুল
‘বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে’

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
৯-৮-২০২৬

বর্তমান বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের সংখ্যাগরিষ্ঠ ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে তখন বিরোধী দল সমালোচনা করতে পারে। কিন্তু সরকার কাজ শুরু করার আগেই আন্দোলনে নামা বা ‘করতে দেব না, চলতে দেব না’ ধরনের রাজনীতি দেশের জন্য কল্যাণকর নয়।

রোববার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় রংপুর অঞ্চলের ২৫টি দুস্থ পরিবারের মধ্যে ২৫টি চা-ঘর (চায়ের দোকান) হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, “আমাদের একটা বিরোধী দল আছে। দুর্ভাগ্যক্রমে তারা আবার সেই আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে। হাসিনা যে ভাষায় কথা বলত, তারাও সেই ভাষায় কথা বলছে—‘করতে দেব না, চলতে দেব না, শেষ করতে দেব না।’ এ ধরনের রাজনীতি দেশের জন্য কল্যাণকর নয়।”
তিনি বলেন, “আমরা মেজরিটি পেয়েছি, আমরা সংসদ চালাব, দেশ চালাব। সেটিতে যদি আমরা ব্যর্থ হই, তখন আপনারা বলবেন—দেশ চালাতে পারেন নাই। কাজ করার আগেই আপনারা রাস্তায় বেরিয়ে পড়ছেন। আমরা সবাই গণতন্ত্রের ভাষায় কথা বলি, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত হতে দিই এবং জনগণের প্রতিনিধিদের কাজ করার সুযোগ দিই।”

বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সংকটে থাকা প্রশাসনকে নতুন করে গড়ে তোলার চেষ্টা চলছে। ফ্যাসিবাদী শাসনের পর রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রশাসনিক কাঠামোকে কার্যকর করতে সময় প্রয়োজন।
“এত বড় একটা ব্যবস্থাকে স্বল্প সময়ে পুরোপুরি পরিবর্তন করা সম্ভব নয়। আমাদের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই। এক-দুই দিনে উন্নয়ন কাজ বাস্তবায়ন হয় না,” বলেন তিনি।

মির্জা ফখরুল দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর চার-পাঁচ মাসে দেশে অনেক পরিবর্তন এসেছে। ধ্বংসপ্রাপ্ত ও বিপর্যস্ত প্রশাসনকে পুনর্গঠনের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি বলেন, প্রশাসন, স্থানীয় সরকার ব্যবস্থা ও জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জনমুখী করতে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সময়ের পাশাপাশি সবার সহযোগিতাও প্রয়োজন।
আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদী শাসন শেষে এখন দেশ পুনর্গঠনের সুযোগ এসেছে।
তার দাবি, ওই সময়ে ৬০ লাখ মানুষের নামে মামলা করা হয়েছে, ২০ হাজার মানুষকে হত্যা এবং ১ হাজার ৭০০ মানুষকে গুম করা হয়েছে। দেশে এখন সেই পরিস্থিতি নেই।

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন এলজিআরডি মন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে দেশে নতুন করে কোনো গ্যাস ও তেলের খনি অনুসন্ধান করেনি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে কার্যত অকার্যকর করে রাখা হয়েছিল।
“আমরা দায়িত্ব পাওয়ার পর দেশে তেল ও গ্যাসের কূপ খননের উদ্যোগ নিয়েছি। কূপ খননের জন্য টেন্ডার হয়েছে,” বলেন তিনি।

বিদেশ থেকে তেল ও গ্যাস আমদানির ব্যাখ্যা দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক বাজারে এসব জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে তেল ও গ্যাস আমদানিতে বাংলাদেশের প্রায় ৪ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
তার ভাষ্য, জ্বালানি সরবরাহ কিছুটা কমলেও দেশে চরম সংকট তৈরি হয়নি এবং দেশের মানুষ এক দিনও তেল-গ্যাস থেকে বঞ্চিত হয়নি। বর্তমানে যে সংকট রয়েছে, তা অল্প সময়ের মধ্যে সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি। জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের দামও বেড়েছে বলে জানান মন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, জনগণের ভাগ্যোন্নয়ন ও দেশের উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, সরকার ও বিরোধী দল উভয়কেই গণতান্ত্রিক আচরণ করতে হবে। নির্বাচিত সরকারকে কাজ করার সুযোগ দেওয়া হলে দেশের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সাংবাদিকরা অনেক ক্ষেত্রে স্বাধীনভাবে লিখতে পারেননি। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গণমাধ্যমে লেখার সুযোগ বেড়েছে বলে দাবি করেন তিনি।
“আওয়ামী লীগের আমলে লিখতে না পারলেও এখন সত্য-মিথ্যা সবই লিখতে পারছে। বিএনপি সরকার দায়িত্ব পাওয়ার পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সংসদে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। পত্রিকায় ইচ্ছামতো সাংবাদিকরা লিখতে পারছেন। আর সোশ্যাল মিডিয়াতে তো যা ইচ্ছা তাই বলা হচ্ছে,” বলেন তিনি।
তবে নানা ধরনের সমালোচনা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকারকে কাজ করতে হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ক্ষমতাকে ব্যক্তিগত সম্পদ অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান। তিনি বলেন, জনসেবার দায়িত্বকে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করা উচিত নয়।

লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এবং জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম।


More News Of This Category