সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Headline :
শিরোনাম- আমি নারী 🍂 – লায়ন শাহিদা পারভীন রত্না। রংধনু নারী ফাউন্ডেশন চেয়ারম্যান আন্তর্জাতিক নাসরিন আক্তার তরফদার রউফ রংধনু নারী ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা আমি নারী, আমি মেয়ে নই, আমি মানুষ। ইঁদুর ও উইপোকার গ্রাসে এক যুগের সঞ্চয় দিশেহারা তোফাজ্জল আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ রংপুর ডিমলায় কোটি টাকার উদ্ধারকারী বোট অচল: তিস্তায় ডুবেছে সরকারি সম্পদ মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী। উপসম্পাদক দৈনিক বাংলার সংবাদ কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ পীরগঞ্জে নারীকে আটকে নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি, থানায় অভিযোগ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন অ্যাডহক কমিটি গঠন মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি গাইবান্ধায় নানা আয়োজনে সাঁওতাল সম্প্রদায়ের বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ রংপুরে মির্জা ফখরুল ‘বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে’ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ রংপুরে ফিলিং স্টেশনে গ্রাহকদের পেট্রোল কম দেয়ার অপরাধে এক লাখ টাকা জরিমানা। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

পীরগঞ্জে নারীকে আটকে নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি, থানায় অভিযোগ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

পীরগঞ্জে নারীকে আটকে নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি, থানায় অভিযোগ

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

৯ আগস্ট, ২০২৬

রংপুরের পীরগঞ্জে এক তরুণীকে বাগানে নিয়ে মারধর, শ্লীলতাহানির চেষ্টা এবং পরনের পোশাক খুলে নগ্ন ভিডিও ধারণ করে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগকারী ১৯ বছর বয়সী রাবেয়া খাতুন উপজেলার কুমেদপুর ইউনিয়নের শরিফেরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত পাঁচজন হলেন—তারেক মিয়া (২২), বাবু মিয়া (২৩), মিরাজুল মিয়া (২৪), হিমেল মিয়া (২১) ও নাঈম মিয়া (২০)।

​অভিযোগ ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক নয়টার দিকে রাবেয়া খাতুন তার স্বামী রিজু মিয়া এবং প্রতিবেশী আবদুল হালিম মিয়ার সঙ্গে কুমেদপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কাঁচা মরিচ কেনার জন্য তার স্বামী পুনরায় বাজারে ফিরে গেলে রাবেয়া ও প্রতিবেশী আবদুল হালিম বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকেন।

​অভিযোগে উল্লেখ করা হয়, রাত সোয়া নয়টার দিকে তারা তারেক মিয়ার বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা যুবকেরা তাদের পথরোধ করে। এ সময় তাদের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অপবাদ দিয়ে আবদুল হালিমের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। একপর্যায়ে আবদুল হালিম কৌশল খাটিয়ে সেখান থেকে পালিয়ে আত্মরক্ষা করেন।

​আবদুল হালিম পালিয়ে যাওয়ার পর বখাটেরা রাবেয়া খাতুনকে জোরপূর্বক একটি নির্জন বাগানে তুলে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়। রাবেয়া চিৎকার শুরু করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং জোরপূর্বক তার পোশাক খুলে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়।

​পরবর্তী সময়ে তাকে বাগানে আটকে রেখে তার স্বামীর কাছে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে অভিযুক্তরা। শুধু তা-ই নয়, ভয়ভীতি দেখিয়ে তাদের শেখানো মনগড়া বক্তব্য দিতে বাধ্য করা হয় এবং সেই ভিডিওটি রেকর্ড করে নেওয়া হয়।

​পরদিন শনিবার (৮ আগস্ট) ভোর চারটার দিকে রাবেয়ার স্বামীকে ডেকে এনে ভয়ভীতি প্রদর্শনের পর তাকে হস্তান্তর করা হয়। লিখিত অভিযোগে বলা হয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তার স্বামী রিজু মিয়া ও প্রতিবেশী আবদুল হালিমসহ এলাকার আরও বেশ কয়েকজন অবগত রয়েছেন।

​তবে নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত পক্ষ। তাদের দাবি, রাজনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে চক্রান্ত করা হচ্ছে।

​এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, “এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ হস্তগত হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category