সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Headline :
শিরোনাম- আমি নারী 🍂 – লায়ন শাহিদা পারভীন রত্না। রংধনু নারী ফাউন্ডেশন চেয়ারম্যান আন্তর্জাতিক নাসরিন আক্তার তরফদার রউফ রংধনু নারী ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা আমি নারী, আমি মেয়ে নই, আমি মানুষ। ইঁদুর ও উইপোকার গ্রাসে এক যুগের সঞ্চয় দিশেহারা তোফাজ্জল আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ রংপুর ডিমলায় কোটি টাকার উদ্ধারকারী বোট অচল: তিস্তায় ডুবেছে সরকারি সম্পদ মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী। উপসম্পাদক দৈনিক বাংলার সংবাদ কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ পীরগঞ্জে নারীকে আটকে নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি, থানায় অভিযোগ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন অ্যাডহক কমিটি গঠন মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি গাইবান্ধায় নানা আয়োজনে সাঁওতাল সম্প্রদায়ের বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ রংপুরে মির্জা ফখরুল ‘বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে’ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ রংপুরে ফিলিং স্টেশনে গ্রাহকদের পেট্রোল কম দেয়ার অপরাধে এক লাখ টাকা জরিমানা। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

গাইবান্ধায় নানা আয়োজনে সাঁওতাল সম্প্রদায়ের বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

গাইবান্ধায় নানা আয়োজনে সাঁওতাল সম্প্রদায়ের বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

৯ আগস্ট, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের অধিকার সংরক্ষণ ও নানা প্রতিকূলতা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল সম্প্রদায়ের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব আদিবাসী দিবস। এ উপলক্ষে রবিবার উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা শিহিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানের শুরুতে অধিকার ও নানা দাবিসংবলিত ব্যানার-ফেস্টুন হাতে সাঁওতাল নারী-পুরুষদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পণ্য ও সংস্কৃতি তুলে ধরে স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সাঁওতাল নারী-পুরুষরা নিজেদের ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করেন।

​বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অবলম্বন’ ও ‘আমরাই পারি’-এর যৌথ আয়োজনে এবং সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর অর্থায়নে অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়।

​আলোচনা সভায় বক্তারা বলেন, সারাদেশে সাঁওতালসহ অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ মানবাধিকার ও জীবনযাত্রার মানদণ্ডে আজও নানাভাবে বঞ্চিত। সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে তাদের সংস্কৃতি ও ভাষা আজ বিলুপ্তির পথে। দেশের অন্যতম দরিদ্র এই জনগোষ্ঠীর অধিকাংশ মানুষই ভূমিহীন। এছাড়া উন্নয়নের নামে ক্রমাগত তাদের নিজস্ব ভিটামাটি থেকে উচ্ছেদ করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। স্বাধীনতার ৫০ বছর পার হলেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে উল্লেখ করে বক্তারা অবিলম্বে তাদের মৌলিক ও মানবাধিকার নিশ্চিত করার দাবি জানান।

​পল্লবী মুর্মুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ‘অবলম্বন’-এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, শিহিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাই সিদ্দিক, সরলা পালসা, গ্লোরিয়া তিগ্যা, সুশীল টপ্য, তারামনি টপ্য, আবিনা টপ্য ও ফিলিমনা হেমব্রম প্রমুখ।


More News Of This Category