সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Headline :
শিরোনাম- আমি নারী 🍂 – লায়ন শাহিদা পারভীন রত্না। রংধনু নারী ফাউন্ডেশন চেয়ারম্যান আন্তর্জাতিক নাসরিন আক্তার তরফদার রউফ রংধনু নারী ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা আমি নারী, আমি মেয়ে নই, আমি মানুষ। ইঁদুর ও উইপোকার গ্রাসে এক যুগের সঞ্চয় দিশেহারা তোফাজ্জল আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ রংপুর ডিমলায় কোটি টাকার উদ্ধারকারী বোট অচল: তিস্তায় ডুবেছে সরকারি সম্পদ মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী। উপসম্পাদক দৈনিক বাংলার সংবাদ কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ পীরগঞ্জে নারীকে আটকে নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি, থানায় অভিযোগ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন অ্যাডহক কমিটি গঠন মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি গাইবান্ধায় নানা আয়োজনে সাঁওতাল সম্প্রদায়ের বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ রংপুরে মির্জা ফখরুল ‘বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে’ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ রংপুরে ফিলিং স্টেশনে গ্রাহকদের পেট্রোল কম দেয়ার অপরাধে এক লাখ টাকা জরিমানা। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

ইঁদুর ও উইপোকার গ্রাসে এক যুগের সঞ্চয় দিশেহারা তোফাজ্জল আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ইঁদুর ও উইপোকার গ্রাসে এক যুগের সঞ্চয় দিশেহারা তোফাজ্জল

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

১০ আগস্ট, ২০২৬

স্ত্রী-সন্তানের ভবিষ্যতের আলো জ্বালতে এক এক একর ঘাম ঝরিয়ে একটু একটু করে সঞ্চয় করেছিলেন টাকা। কাঠের আলমারির ভেতরে সযত্নে আগলে রাখা সেই স্বপ্ন মুহূর্তেই ঢেকে গেল অন্ধকার আঁধারে। ইঁদুর আর উইপোকার নির্মম গ্রাসে নিঃশেষ হয়ে গেছে এক কৃষকের জীবনের সব সঞ্চয়।

​ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধূমাইটারী গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম তোফাজ্জল হোসেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১০-১২ বছর ধরে জমিতে শ্রম দিয়ে এবং পূর্বে ঢাকায় রিকশা চালিয়ে উপার্জিত অর্থ থেকে জমানো ২ লাখ টাকা একটি কাঠের আলমারিতে গচ্ছিত রেখেছিলেন তোফাজ্জল। তিন মেয়ের বিয়ে, স্ত্রীর ভবিষ্যৎ এবং সংসারের জরুরি প্রয়োজনে জমি বন্ধক রাখার এই অর্থ তিনি ব্যাংকে না রেখে ঘরেই রেখেছিলেন। গত শুক্রবার (৭ আগস্ট) বিকেলে আলমারি খুলতেই চোখ কপালে ওঠে তাঁর—চোখের সামনে কেবল কাগজের কুচি! উইপোকা ও ইঁদুর কেটে তছনছ করে দিয়েছে তাঁর বহু বছরের কষ্টে অর্জিত পুরো টাকা।

​হৃদয়বিদারক এই দৃশ্য দেখে আহাজারিতে ভেঙে পড়েন তোফাজ্জল হোসেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “তিনটি মেয়ে ও স্ত্রীর ভবিষ্যতের কথা ভেবেই টাকাগুলো জমিয়েছিলাম। এটি শুধু কাগজ ছিল না, এর সঙ্গে জড়িয়ে ছিল আমার বহু বছরের ঘাম আর ভবিষ্যতের পরিকল্পনা। উইপোকা কেবল টাকা খায়নি, আমার স্বপ্নগুলো কেটে ছারখার করে দিয়েছে। সরকারের কাছে আবেদন, আমাকে যদি নতুন নোট দেওয়ার ব্যবস্থা করা হয়, তবেই আমি বেঁচে থাকার একটু পথ পাব; তা না হলে আমি একেবারে নিঃস্ব।”

​শনিবার (৮ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করে দহবন্দ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছোবেদ আলী বলেন, “তোফাজ্জল ভাই নিজের ও সন্তানদের ভবিষ্যতের জন্য কষ্ট করে টাকাগুলো জমাচ্ছিলেন। ব্যাংকে না রেখে কাঠের আলমারিতে রাখায় উইপোকা ও ইঁদুর সব কেটে নষ্ট করে ফেলেছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।”

​এ বিষয়ে স্থানীয় বাসিন্দা খলিল বলেন, “বাড়িতে নগদ টাকা রাখার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন ছিল। পুরোনো কাঠের আলমারিতে রাখার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এই কঠিন সময়ে এতগুলো টাকা হারিয়ে পরিবারটি বড় বিপদে পড়েছে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এই অসহায় কৃষকের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।”


More News Of This Category