শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Headline :
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি সফল নরমাল ডেলিভারি গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) কুড়িগ্রামে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রামে অবৈধ বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ তুমি হীরার চেয়ে দামি জে কে ইমরান অগ্রণী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় জনাব হোসনে আরা বেগম-কে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটার দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,,,, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান =========================================মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,,, মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন চার শতাধিক মানুষ আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন। বরিশাল মেজবানি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রামের ঐতিহ্য এবার ঢাকা-বরিশাল মহাসড়কে ​এইচ.এম. তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন।

বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন মোঃ আকাশ বান্দরবন জেলা প্রতিনিধি

Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

মোঃ আকাশ বান্দরবন জেলা প্রতিনিধি

আদিবাসীদের জীবন জীবিকা ও অস্তিত্ব সংরক্ষণে আদিবাসী সমাজের সৃজনশীল শক্তি প্রয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়।

জাতিসংঘ ঘোষিত দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় বান্দরবান আদিবাসী ফোরামের সভাপতি ডা. মং উসাথোয়াইয়ের সভাপতিত্বে ঐতিহ্যবাহী রাজার মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।

রঙিন পোশাক, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ও ব্যানার-ফেস্টুন হাতে জেলার বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ অংশ নেন র‍্যালিতে।
র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজার মাঠে এসে শেষ হয়।

বান্দরবান পার্বত্য জেলায় বসবাসরত চাকমা, মারমা, ত্রিপুরা,বম,লুসাই, খুমীসহ ১১ জনগোষ্ঠীর নারী ও পুরুষেরা অনুষ্ঠানে অংশ নেন। বর্ণিল পোশাকে তাদের উপস্থিতি পুরো আয়োজনকে করে তোলে আরও আকর্ষণীয়।

এসময় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক কৃপা ত্রিপুরা,গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী রিপন চক্রবর্তীসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন নেতারা।

এসময় বক্তারা বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ভূমি অধিকার রক্ষায় সরকার ও আন্তর্জাতিক মহলের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

এই আদিবাসী সৃকৃতি দেওয়া না হলে আমরা আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার বিষয়ে আমরা একত্রিত হচ্ছি।

সংবিধানে ‘আদিবাসী’ শব্দটি স্বীকৃতি দেওয়া না হলে তাদের সাংবিধানিক অধিকার সুরক্ষা পাবে না। তাই সাংবিধানিক অধিকার প্রয়োজন। পাহাড়ের নারীদের ধর্ষণ থেকে মুক্তি দিতে হবে। স্বাধীনভাবে চলার অধিকার দিতে হবে।

সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ধারাগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানের দাবি জানান। তারা পার্বত্য জেলায় অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ, আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

আয়োজক কমিটি জানান, এ দিবস শুধু আনন্দ ও উৎসবের নয়, বরং নিজেদের অস্তিত্ব, অধিকার ও পরিচয় তুলে ধরারও একটি দিন।


More News Of This Category