শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, পাসপোর্ট ও মাইক্রোবাস জব্দ ​ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ২১তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল মোঃ আলমগীর মোল্লা মধুপুরে কালোবাজারে সার পাচারের সময় ৩৯৫ বস্তা সারসহ একজন গ্রেপ্তার আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ মধুপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা আইসিটি মন্ত্রীর আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ: চৌদ্দগ্রামের পথসভায় জনতার ঢল। মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি ইত্তেফাকুল উলামা নেত্রকোণা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটার দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,,,, বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী। রংপুরে চার খুন সুষ্ঠ্য তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে : ত্রাণমন্ত্রী আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি সফল নরমাল ডেলিভারি গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) কুড়িগ্রামে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন।

Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন।

আমখোলা ইউনিয়নের পশ্চিম তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল বারেক স্যার-এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাদ মাগরিব ঢাকার সিপাহীবাগ, গোড়ানস্থ ঢাকা মডার্ন স্কুলে ঢাকাস্থ আমখোলা বাসীর উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট বাদল। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ মাকসুদ, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন জাফর, মো. আব্দুল আলীম খাজী, মো. মাহবুব আলম ভুট্টা, মো.আনোয়ার হোসেন (মাস্টার), অ্যাডভোকেট জিয়াউর রহমান (জিয়া) মোঃ জসিম উদ্দিন হাওলাদার,সহ আমখোলা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মরহুমের পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে তাঁর ছেলে মিজানুর রহমান, শাহ আলম মল্লিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা নজরুল ইসলাম। পরে মরহুমের কর্মময় জীবন, শিক্ষকতা ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা স্মরণ করে আলোচনা করা হয়। বক্তারা বলেন, আব্দুল বারেক মাষ্টার স্যার ছিলেন একজন আদর্শ শিক্ষক ও দেশপ্রেমিক মানুষ। তাঁর মৃত্যুতে এলাকার মানুষ একজন অভিভাবক ও গুণী ব্যক্তিকে হারিয়েছে।

পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর পরিবার-পরিজনের জন্য ধৈর্য ও কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ শাহজাদা। দোয়া ও মিলাদ মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন শফিকুর ইসলামসহ আয়োজক কমিটির সদস্যরা।
উল্লেখ্য, আমখোলা ইউনিয়ন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার অন্তর্গত এবং পশ্চিম তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়টি আমখোলা ইউনিয়নের তাফালবাড়িয়া এলাকায় অবস্থিত।


More News Of This Category