শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, পাসপোর্ট ও মাইক্রোবাস জব্দ ​ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ২১তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল মোঃ আলমগীর মোল্লা মধুপুরে কালোবাজারে সার পাচারের সময় ৩৯৫ বস্তা সারসহ একজন গ্রেপ্তার আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ মধুপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা আইসিটি মন্ত্রীর আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ: চৌদ্দগ্রামের পথসভায় জনতার ঢল। মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি ইত্তেফাকুল উলামা নেত্রকোণা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটার দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,,,, বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী। রংপুরে চার খুন সুষ্ঠ্য তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে : ত্রাণমন্ত্রী আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি সফল নরমাল ডেলিভারি গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) কুড়িগ্রামে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

কুড়িগ্রামে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

৫ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে র‍্যাব-১৩-এর একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২৫ কেজি গাঁজা ও ১৬ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ‘ইস্কাপ’।

​র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-১, রংপুরের একটি চৌকস আভিযানিক দল কাশিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধর্মপুর এলাকার বাসিন্দা মো. জাহিদুর রহমান ওরফে আঙ্গুরের বসতবাড়িতে ঝটিকা অভিযান পরিচালনা করে। আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছে মাদক কেনাবেচার প্রস্তুতি নেওয়ার সময় চারজনকে হাতেনাতে আটক করে।

​পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা, ১৬ বোতল ইস্কাপ, নগদ ১৬ হাজার টাকা, একটি বাটন মোবাইল ও দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— ধর্মপুর এলাকার খলিলুর রহমানের ছেলে জাহিদুর রহমান ওরফে আঙ্গুর (২৮), মুসলিম উদ্দিনের ছেলে মোস্তফা কামাল (৩৮), মৃত সৈয়দ আলীর ছেলে মোজাম্মেল হক (৪৩) এবং মোসলেম উদ্দিনের ছেলে হযরত আলী (২৯)।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে থানায় হস্তান্তর করেছে র‍্যাব। শনিবার সকালে আসামিদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে


More News Of This Category