তুমি হীরার চেয়ে দামি
জে কে ইমরান
এসো প্রিয় বন্ধু হই
মনের কথা খুলে কই ।
একসাথে পথ চলি
সারা জীবন কথা বলি ।
করিও না পর মোরে
ঘুরবো দুজন দেশ জোরে ।
থাকবো দুজন পাশাপাশি
বলছি তোমায় ভালোবাসি ।
তোমায় নিয়ে ঢাকা শহর
কেটে যাবে হাজার প্রহর ।
তুমি আমার মনের মোহর
ভালোবাসা প্রেমের দহর ।
তুমি হীরার চেয়ে দামি
নামটি নাহি জানি ।
স্বর্ণ তো তুচ্ছ জিনিস
তুমি আমার প্রেমের ফিলিংস ।
সাত সমুদ্র খিরু নদী
পার হবো বলো যদি ।
বুকে যদি দাও গো ঠাই
চিরদিন থেকে যেতে চাই ।