শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline :
কুড়িগ্রামে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রামে অবৈধ বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ তুমি হীরার চেয়ে দামি জে কে ইমরান অগ্রণী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় জনাব হোসনে আরা বেগম-কে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটার দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,,,, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান =========================================মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,,, মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন চার শতাধিক মানুষ আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন। বরিশাল মেজবানি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রামের ঐতিহ্য এবার ঢাকা-বরিশাল মহাসড়কে ​এইচ.এম. তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন। তুরাগে যুব সমাজের উঠান বৈঠক,জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার চান মিয়া ব্যাপারীর মো:শাহজালাল সুমন:

উৎসবমুখর পরিবেশে বরিশালে শেষ হলো ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ​

Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

উৎসবমুখর পরিবেশে বরিশালে শেষ হলো ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা


উৎসবমুখর পরিবেশ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বরিশালে সম্পন্ন হয়েছে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনের সমাপনী দিনে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

​সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ বাহাউদ্দিন গোলাপ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর জোহরা মমতাজ, খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি সিরাজুল মুনির টিটু, দ্য ডেইলি স্টার-এর বরিশাল প্রতিনিধি সুশান্ত ঘোষ, সংগঠক শিখা সরকার এবং ভ্রাম্যমাণ বইমেলার সংগঠক মোঃ সোহেল সরকার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ লাইব্রেরির ইনচার্জ মোঃ রাজ্জাকুল ইসলাম।

​মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সমাপনী দিনে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ঘিরে খুদে শিক্ষার্থী, অভিভাবক এবং বইপ্রেমী দর্শনার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ছিল। পাঁচ দিনের এই আয়োজনে বই কেনাবেচার পাশাপাশি সংস্কৃতিপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো চত্বরকে মিলনমেলায় পরিণত করে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এমন মেলা ও সাংস্কৃতিক আয়োজন নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি অনুরাগী করতে এবং সুস্থ সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।


More News Of This Category