শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Headline :
বরিশাল মেজবানি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রামের ঐতিহ্য এবার ঢাকা-বরিশাল মহাসড়কে ​এইচ.এম. তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন। তুরাগে যুব সমাজের উঠান বৈঠক,জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার চান মিয়া ব্যাপারীর মো:শাহজালাল সুমন: মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের আগমন উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আপরাধ দমন পর্যালোচনা অনুষ্ঠিত। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ নীলফামারীতে পুকুর থেকে তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে। রনজিৎ সরকার রাজ , দিনাজপুর প্রতিনিধিঃ পঞ্চগড়ে কাপড়ের বস্তা খুলতেই মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ স্কুল ফাঁকি দিয়ে পার্কে বিনোদন—বিপদের আগেই তিন কিশোরীকে ফেরালেন চন্দনাইশের ইউএনও এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ

কেরানীগঞ্জে সাংবাদিক পরিচয়দানকারীর বিরুদ্ধে মিথ্যা মামলা, চাঁদাবাজি ও জমি দখলের চেষ্টার অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি

Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ঢাকা প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের আরশিনগরের ২ নম্বর গলিতে সাংবাদিক পরিচয়দানকারী সাহাদাত হোসেন স্বপনের বিরুদ্ধে মিথ্যা মামলা, চাঁদাবাজি, হুমকি এবং জমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় ব্যবসায়ী হানিফ জানান, প্রায় এক বছর আগে সাহাদাত হোসেন স্বপন ওই এলাকায় বাড়ি নির্মাণের পর থেকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। তার দাবি, স্বপন ইতোমধ্যে অন্তত পাঁচজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।
হানিফের অভিযোগ, স্বপন তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই অর্থ দিতে অস্বীকৃতি জানালে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং তাকে মারধরেরও চেষ্টা করেন। একই সঙ্গে তার জমি দখলের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, তার বাড়ির পাশের প্রায় দেড় ফুট জায়গা স্বপন নিজের দাবি করে দখলের চেষ্টা করছেন। অভিযোগ অনুযায়ী, স্বপন নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে এলাকায় বসবাস করতে হলে তার নির্দেশ মেনে চলতে হবে বলে হুমকি দেন। অন্যথায় যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার কথাও বলা হয় বলে অভিযোগ রয়েছে।
হানিফ আরও দাবি করেন, বাড়ি নির্মাণের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী যে পরিমাণ রাস্তা রাখার বিধান রয়েছে, তা মানা হয়নি। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “সাংবাদিক জাতির বিবেক। একজন সাংবাদিকের আচরণ যদি এমন হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা চাই।”
তিনি আরও অভিযোগ করেন, থানায় অভিযোগ দায়ের করতে গেলে তার স্ত্রী শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং পুলিশ তাদের অভিযোগ গ্রহণ করেনি। পরবর্তীতে তিনি আদালতে মামলা দায়ের করেছেন বলে জানান।
এদিকে, অভিযুক্ত সাহাদাত হোসেন স্বপনের বক্তব্য এই প্রতিবেদন প্রকাশের আগে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
স্থানীয় বাসিন্দারা বিষয়টির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।


More News Of This Category