শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Headline :
বরিশাল মেজবানি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রামের ঐতিহ্য এবার ঢাকা-বরিশাল মহাসড়কে ​এইচ.এম. তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন। তুরাগে যুব সমাজের উঠান বৈঠক,জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার চান মিয়া ব্যাপারীর মো:শাহজালাল সুমন: মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের আগমন উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আপরাধ দমন পর্যালোচনা অনুষ্ঠিত। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ নীলফামারীতে পুকুর থেকে তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে। রনজিৎ সরকার রাজ , দিনাজপুর প্রতিনিধিঃ পঞ্চগড়ে কাপড়ের বস্তা খুলতেই মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ স্কুল ফাঁকি দিয়ে পার্কে বিনোদন—বিপদের আগেই তিন কিশোরীকে ফেরালেন চন্দনাইশের ইউএনও এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ

পঞ্চগড়ে কাপড়ের বস্তা খুলতেই মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২

Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড়ে কাপড়ের বস্তা খুলতেই মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট।
০১৭১৭৭৭৬৯৭২

৪ সেপ্টেম্বর,২০২৬

পঞ্চগড়ে পুরাতন কাপড়ের বস্তায় বিশেষ কৌশলে লুকিয়ে ১২ কেজি গাঁজা পাচারের সময় হৃদয় ইসলাম (২২) ও মহেন রায় (২৩) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।

​গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে বোদা পৌরসভার মডেল মসজিদ সংলগ্ন বোদা-দেবীগঞ্জ মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক হৃদয় ইসলাম ও মহেন রায় পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের সেনপাড়া গ্রামের বাসিন্দা।

​আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে যে ঠাকুরগাঁও থেকে একটি মোটরসাইকেলে করে পঞ্চগড়ের বোদা বাইপাস হয়ে সাকোয়ার দিকে গাঁজার একটি চালান নিয়ে যাওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি বিশেষ টিম মডেল মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন মোটরসাইকেলটি সেখানে পৌঁছালে পুলিশ তা থামায় এবং চালক হৃদয় ইসলাম ও পেছনে থাকা মহেন রায়কে আটক করে।

​পরে তাঁদের মোটরসাইকেলে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করা হয়। বস্তাটির ভেতরে পুরাতন কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকানো নীল পলিথিন ও কসটেপে মোড়ানো ১২টি পোঁটলা পাওয়া যায়। পোঁটলাগুলো খুলে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

​পঞ্চগড় জেলা পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


More News Of This Category