রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

পাওনা টাকা ও জমি সংক্রান্ত বিবাদ, বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন

Update : সোমবার, ২৬ মে, ২০২৫
পাওনা টাকা ও জমি সংক্রান্ত বিবাদ, বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

বীরগঞ্জ পাওনা টাকা ও জমি সংক্রান্ত বিবাদ, সহোদর বড় ভাই কর্তৃক পরিবারসহ ছোট ভাইকে প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন। ২৬ মে’২০২৫ সকাল ১১ টায় দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাবে গোলাপগঞ্জ হাট চান্দিনায় বসবাসকারী আলহাজ্ব নুরুল হকের ছোট ছেলে দেলোয়ার হোসেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, আমরা স্ব স্ব পরিবার পরিজন নিয়ে পাশাপাশি বসবাস এবং পৃথক পৃথক ব্যবসা করি।

আমার সহোদর বড় ভাই মোশারফ হোসেন এক বছর পুর্বে ৭ লাখ টাকা স্বাক্ষীগনের উপস্থিতিতে হাওলাত অর্থাৎ কর্জ নেয়। হাওলাত নেয়া ৭ লাখ টাকা দিচ্ছি দিব বলে কাল ক্ষেপন করে চলেছে। আমার পাওনা টাকা দিচ্ছে না। বিষয়টি আমার বোন-ভগ্নিপতি, আত্মীয় স্বজন, এলাকার স্থানীয় সুনামধন্য ব্যক্তিবর্গ অনেকে অবগত আছেন।

পাওনা টা দিচ্ছেই না বরং টাকা চাইতে গেলে আমাকে গালমন্দ, মারপিট, জখম করার একাধিক ঘটনা ঘটেছে। হত্যা করার হুমকি দিচ্ছে। সম্প্রতি পরিস্থিতি বেসামাল এবং পারিবারিক কলহ ভয়াবহ আকার ধারন করায় ২৩ মে’২০২৫ বীরগঞ্জ থানায় ১০৭৯ নম্বর সাধারণ ডাইরী করি। ফলে ২৫ মে’২০২৫ দুপুরে আমার ভাই মোশারফ ক্ষিপ্ত হয়ে ভাবী ইয়াসমিনসহ বেশ কয়েকজন লাঠিসোটা দা, কুড়াল, ধারালো অস্ত্র নিয়ে আমার বাড়ির দিকে অগ্রসর হয়, আমাদের উপর আক্রমন চালানোর চেষ্টা করে কিন্তু প্রতিবেশীদের বাধার মুখে পিছু হঠতে বাধ্য হয়।

প্রতিপক্ষ আমার ভাই মোশারফ হোসেন একজন প্রতারক, ঠক, হিংসুটে, মিথ্যুক, নারী নির্যাতনকারী, মামলাবাজ। চাতুরতার মাধ্যমে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা আনয়ন করেছে, আমাকে উচ্ছেদ করে সমুদয় সম্পত্তির মালিক হওয়ার দিবাস্বপ্ন দেখছে, যা কখনো বাস্তবায়ন করা সহজ ও সম্ভব নয়।

দেলোয়ার হোসেন জানান বর্তমান পরিস্থিতি চরম আকার ধারণ করেছে যে কোনো মুহূর্তে আমিসহ আমার পরিবারকে খুন যখন হত্যা করতে পারে মর্মে আশঙ্কা করছি। তাই আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী দেলোয়ার হোসেন সঙ্গে ছিলেন তার বড় বোন নুর নাহার, ভগ্নিপতি আব্দুল মালেক সহ প্রতিবেশীরা।


More News Of This Category