রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

বীরগঞ্জে খ্রীষ্টান পল্লীতে শ্বাশুড়িকে কুপিয়ে হত্যার ঘটনায় জামাই সুপল গ্রেফতার

Update : সোমবার, ২৬ মে, ২০২৫
বীরগঞ্জে খ্রীষ্টান পল্লীতে শ্বাশুড়িকে কুপিয়ে হত্যার ঘটনায় জামাই সুপল গ্রেফতার

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে জামাইয়ের বিরুদ্ধে শ্বাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ২৩ মে’২০২৫ দিবাগত গভীর রাতে জামাইয়ের এলোপাতাড়ি ছুরিকাঘাতে শ্বাশুড়ি বাহা বেসরা (৫৫) নিহত হওয়ার ঘটনায় খুনি জামাই সামুয়েল মার্ডি সুপল (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় খুনির স্ত্রী মিনি হাসদা (৩৬) শ্যালক বিকাশ কিস্কু (৩৫) নামে আরও আহত ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। হত্যাকান্ডে নিহত বাহা বেসরা উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া খ্রীস্টান পল্লীর বুধু হাসদার স্ত্রী।

গ্রেফতার খুনী সামুয়েল মার্ডি একই এলাকার শনিরাম মার্ডির ছেলে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, সামুয়েল মার্ডির সাথে মিনি হাসদার দাম্পত্য কলহ চলে আসছিল। কলহের এক পর্যায়ে গত ১৫ পূর্বে মিনি হাসদা নিহত মায়ের বাড়ী চলে আসে এবং সেখানেই থাকে, এতে আরও ক্ষিপ্ত হয় সামুয়েল মার্ডি।

পেশায় ড্রাইভার, এলাকাসী জানায় সে নেশাগ্রস্থ। মাতালামি করে নিজের ২ ভাইকেও ভিটা ছাড়া করেছে। শুক্রবার গভীর রাতে শ্বশুর বাড়ীতে গিয়ে ঘুমন্ত শ্বাশুড়ি বাহা বেসরাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। স্ত্রী মিনি হাসদা এবং শ্যালক বিকাশ কিস্কু এগিয়ে আসলে তাদেরকে কুপিয়ে আহত করে।

অভিযানিক পুলিশ টিমের অফিসার সিরাজুল আওলাদ সুমন জানান হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যাকারী খুনি সামুয়েল মার্ডিকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার, সুরতহাল রেকর্ড শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।


More News Of This Category