রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline :
অনলাইন জুয়ার অপরাধে যুবক গ্রেফতারl লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও সায়ীত্বশীলকরন পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল স্টাফ রিপোর্টারঃ বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করলো মানব কল্যাণ পরিষদ স্টাফ রিপোর্টার: আসসালামু আলাইকুম ও আদাব। বিসমিল্লাহির রহমানির রহিম। সাঘাটায় ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার: জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ইউপি কার্যালয়ে হামলা ও টাকা ছিনতাইয়ে, মতির বিরুদ্ধে রাণীশংকৈল থানায় অভিযোগ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ নৌপথের নিরাপত্তায় বাংলাদেশসহ ১৩ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোট। মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি ঠাকুরগাওয়ে রানীশংকৈলের রামরাই পার্কে চলছে অশ্লীল কার্যকলাপ তত্ত্বাবধানে আছেন বিএনপি নেতা কর্মীরা মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধি

মধুপুরে বিজিএসের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

মধুপুরে বিজিএসের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর উপজেলার শঠিবাড়ীতে বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)-এর উদ্যোগে এবং জার্মান দাতা সংস্থা লিচ ব্রুক-এর অর্থায়নে পরিচালিত সেডিপ (SEDP) প্রকল্পের আওতায় গঠিত নারী অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএসের নির্বাহী পরিচালক পাইংশৈউ মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএসের উপ-পরিচালক (এমএফপি) জোবায়ের সিদ্দিক।

অনুষ্ঠানে জানানো হয়, সেডিপ প্রকল্পের আওতায় গঠিত নারী অ্যাসোসিয়েশনগুলোর সদস্যদের পরিবারের সদস্যদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দুইটি ব্যাচে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

বিজিএসের সেডিপ প্রকল্পের প্রোগ্রাম অফিসার (আইবি) তপতী রানী দাস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন সেডিপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মিলন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বিজিএসের প্রোগ্রাম অফিসার (কৃষি ও বিপণন) মো. মোস্তাফিজুর রহমান, প্রোগ্রাম অফিসার (আইবি) মো. সুরুজ মিয়া, সহকারী হিসাবরক্ষক শেখর মিত্র বড়ুয়া, এসডব্লিউ মো. আনিছুর রহমান, মো. নুর আলম এবং প্রশিক্ষক সুইটি আক্তারসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সেলাই পেশার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন, যা তাদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।


More News Of This Category