রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Headline :
অনলাইন জুয়ার অপরাধে যুবক গ্রেফতারl লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও সায়ীত্বশীলকরন পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল স্টাফ রিপোর্টারঃ বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করলো মানব কল্যাণ পরিষদ স্টাফ রিপোর্টার: আসসালামু আলাইকুম ও আদাব। বিসমিল্লাহির রহমানির রহিম। সাঘাটায় ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার: জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ইউপি কার্যালয়ে হামলা ও টাকা ছিনতাইয়ে, মতির বিরুদ্ধে রাণীশংকৈল থানায় অভিযোগ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ নৌপথের নিরাপত্তায় বাংলাদেশসহ ১৩ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোট। মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি ঠাকুরগাওয়ে রানীশংকৈলের রামরাই পার্কে চলছে অশ্লীল কার্যকলাপ তত্ত্বাবধানে আছেন বিএনপি নেতা কর্মীরা মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধি

বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করলো মানব কল্যাণ পরিষদ স্টাফ রিপোর্টার:

Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করলো মানব কল্যাণ পরিষদ

স্টাফ রিপোর্টার: বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে ‘দক্ষতায় গড়ি সম্মিলিত ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মানব কল্যাণ পরিষদ-এর উদ্যোগে পহেলা আগস্ট বিকেলে নারায়ণগঞ্জ পাঠানটুলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়ার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন অর্থ সচিব শাহাদাত হোসেন তৌহিদ।

এ-সময় মানব কল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান স্বপন চৌধুরী, সাংগঠনিক সচিব আকবর হোসেন সুমন, শিক্ষা বিষয়ক সচিব দিনাত জাহান ইভা বলেন, “দক্ষতায় গড়ি সম্মিলিত ভবিষ্যৎ” আমাদের মনে করিয়ে দেয় যে- দক্ষতা উন্নয়ন এখন আর ব্যক্তি পর্যায়ের বিষয় নয়; এটি সামষ্টিক দায়িত্ব, যার ওপর নির্ভর করছে সামাজিক সংহতি, শান্তি এবং টিকে থাকার মত টেকসই উন্নয়ন।প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসা মানব কল্যাণ পরিষদ জানে—দক্ষতা কোনো বিলাসিতা নয়, এটি দারিদ্র্য থেকে মুক্তির প্রকৃত হাতিয়ার। বাংলাদেশের গ্রামীণ ও প্রান্তিক তরুণ-তরুণীদের বাস্তবতাও এর বাইরে নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই, সবুজ অর্থনীতিতে রূপান্তর এবং সামাজিক জটিলতা বৃদ্ধির এই সময়ে, শুধু কারিগরি দক্ষতা যথেষ্ট নয়। প্রয়োজন প্রযুক্তিগত, ডিজিটাল, পরিবেশগত, সামাজিক, মানসিক ও নাগরিক দক্ষতার একটি সুসমন্বিত সমন্বয়।

অনুষ্ঠানে নারী উদ্যোক্তা খাদিজা খান শারমিন, রিমু আফরোজ, রাশিদা হক, জান্নাতুল মীম, বিথী বেগম, নূর নাহার, শাহানাজ ইসলাম, রওশন আরা লাকী, আয়শা আক্তার, সমাজকর্মী শফিউর রহমান রাজু, সেলিম রেজা হৃদয়, সফিকুর রহমান নিজাম, শাকিলা আহমেদ, আইরিন সুলতানা সহ বিভিন্ন কোর্সের প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, তরুণ ও যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন।

পরিশেষে আনন্দ বিনোদনের মধ্যে তিনজন নারী উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবকের শুভ জন্মদিন উপলক্ষে তাদের সম্মানে কেক কেটে উচ্ছাস প্রকাশ করে উজ্জীবিত হয়ে ওঠে সকলে।


More News Of This Category