ঠাকুরগাওয়ে রানীশংকৈলের রামরাই পার্কে চলছে অশ্লীল কার্যকলাপ তত্ত্বাবধানে
আছেন বিএনপি নেতা কর্মীরা
মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রামরাই পার্কে দিন’দুপুরে অশ্লীল ও অনৈতিক কার্যকলাপ চলার অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, দীর্ঘদিন ধরে এ ধরনের ঘটনা ঘটলেও কার্যকর নজরদারির অভাবে পরিস্থিতির উন্নতি হচ্ছে না।
এলাকাবাসীর অভিযোগ, পার্কে নিয়মিত তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে এ ধরনের কর্মকাণ্ড অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রামরাই পার্ক পরিচালনা কমিটির সদস্য ও হোসেনগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান বলেন, আমরা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন মিলে ৩ লক্ষ ৫০ হাজার টাকায় পার্কটি ইজারা নিয়ে পরিচালনা করছি।মুঠোফোনে সীকার্কতী দেন আহবায়ক মতিউর রহমান,উনার বক্তব্যে উন্মুক্ত একটি দিঘী যেইখানে জনসাধারণ ঘুরতে যায় এবং ব্যায়াম ও সকালের খোলা আবহাওয়া একটু সাচ্ছন্ন বোধ করেন সেইখানকার স্থানীয় বাসিন্দা সেইখানে তারা কমিটি বানিয়ে গেটে প্রবেশ করার জন্য ফি নিয়ে থাকেন এবং ছেলে মেয়েদের টাকার বিনিময়ে চুম্মা-চক্করসহ অনেক কিছু করবে এমনি
বলেছেন।
এ বিষয়ে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, আমরা মাঝেমধ্যে জেলা থেকে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করব এবং সেখানে সিসিটিভির ব্যবস্থা করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পার্কে নিয়মিত নজরদারি, মোবাইল কোর্ট পরিচালনা এবং সিসিটিভি স্থাপনের মাধ্যমে এ ধরনের অভিযোগের পুনরাবৃত্তি রোধ করা হবে।