অনলাইন জুয়ার অপরাধে যুবক গ্রেফতারl
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪
লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া খেলার অপরাধে মোঃ মিজানুর রহমান (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অদ্য ২৯ জুলাই ২০২৬ খ্রি. দিবাগত রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকায় উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চরিতাবাড়ী গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মিজানুর রহমান ওই গ্রামের মোঃ ইদ্রিস আলী ও মোছাঃ সাহেরা খাতুনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রাতে আদিতমারী থানা পুলিশের একটি দল কমলাবাড়ী ইউনিয়নের চরিতাবাড়ী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে নিজ বসতবাড়ির বারান্দা থেকে মিজানুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে সে স্বীকার করে যে, সে নিজের মোবাইল ফোনের জিমেইল আইডি ব্যবহার করে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে অনলাইনে নিয়মিত জুয়া খেলত।
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আদিতমারী থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৫/১৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ৪১, তারিখ: ৩০/০৭/২০২৬ খ্রি.)। আজ ৩০ জুলাই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।