ভোলাহাটে ৪০০ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ বোতল মাদকদ্রব্য জাতীয় স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। পহেলা আগস্ট ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১:১৫ ঘটিকায় এই অভিযান পরিচালিত হয়।
মোহাম্মদ তহুরুল (৩০): পিতা- মৃত শরিফুল ইসলাম শরীফ, সাং- ঘাইবাড়ি, দলদলি ইউনিয়ন, থানা- ভোলাহাট।
মো. রেজাউল (৪০): পিতা- সাইফুদ্দিন মাস্টার, সাং- ঘাইবাড়ি, দলদলি ইউনিয়ন, থানা- ভোলাহাট।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলাহাট থানাধীন দলদলি ইউনিয়নের ঘাইবাড়ি গ্রামের মাদক ব্যবসায়ী মোহাম্মদ তহুরুলের বাড়ির ভেতরে থাকা অটো চার্জার গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় বিশেষ কায়দায় সংরক্ষিত চালকের সিটের নিচে অটো-রিকশার ভেতর থেকে মোট ৪০০ (চারশত) বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, আটককৃত দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অন্যান্য পলাতক মাদক ব্যবসায়ীদের সহায়তায় এই মাদকের কারবার চালিয়ে আসছিল।
উক্ত ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ভোলাহাট থানায় মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।