চোর সহ বিভিন্ন অপরাধে মোট ০৬ (ছয়) জন গ্রেফতার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়,
কোতয়ালী থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে চোর সহ বিভিন্ন অপরাধে মোট ০৬ (ছয়) জনকে গ্রেফতার করে।
১। নন-এফআইআর প্রসিকিউশনে ০২ জন গ্রেফতার:
– মোঃ আরিফ (২৬), পিতা: মোঃ নজরুল, মাতা: মোছাঃ আদুরী বেগম, সাং- নিসবেতগঞ্জ শতরঞ্জিপাড়া, থানা- কোতয়ালী, রংপুর মহানগর।
– গভীর রাতে নিসবেতগঞ্জ ঘাঘট কমিউনিটি সেন্টারের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৮৭(ঘ) ধারায় গ্রেফতার করে নন-এফআইআর প্রসিকিউশন দাখিলপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
– মোঃ আনোয়ারুল ইসলাম (২৩), পিতা: মোঃ সাজু মিয়া, মাতা: মোছাঃ আছমা বেগম, সাং- গজঘন্টা, থানা- গঙ্গাচড়া, জেলা- রংপুর।
– রংপুর কমিউনিটি হাসপাতালের সামনে প্রকাশ্যে অশালীন ভাষায় গালিগালাজ ও মারমুখী আচরণ করায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৭৬ ধারায় গ্রেফতার করে নন-এফআইআর প্রসিকিউশন দাখিলপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
২। সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার
– মোছাঃ রোজিনা বেগম, স্বামী: রফিকুল ইসলাম, সাং- পাইকারপাড়া, পোস্ট- বড়বাড়ী, থানা- কোতয়ালী, রংপুর মহানগর।
– সিআর নং-৫৮/২০২৫, ধারা- এনআই অ্যাক্ট ১৩৮ এর গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে গ্রেফতার করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
৩। চুরি মামলায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ ০২ জন আসামী গ্রেফতার
– মোঃ আবির হোসেন (২১), পিতা: মোঃ খোরশেদ আলম, সাং- উত্তর মুন্সিপাড়া, থানা- কোতয়ালী, রংপুর মহানগর।
– মোঃ রমজান আলী (২০), পিতা: মোঃ আফজাল হোসেন, সাং- খোদ্দ রামপুর, থানা- মাহিগঞ্জ, রংপুর মহানগর।
উভয় আসামীকে কোতয়ালী থানার চুরি মামলার (ধারা- ৪৫৭/৩৮০, পেনাল কোড, ১৮৬০) তদন্তে সন্দিগ্ধ হিসেবে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
৪। চুরি মামলার এজাহারনামীয় ০১ জন আসামী গ্রেফতার
– শ্রী ইন্দ্রজিত দাস (৪৬), পিতা: মৃত বাবলু দাস, মাতা: শুভারানী দাস, সাং- কামারপাড়া রথ মন্দিরের পার্শ্বে, থানা- কোতয়ালী, রংপুর মহানগর।
চুরি মামলার (ধারা- ৩৭৯/৪১১, পেনাল কোড, ১৮৬০) এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীর জানমাল রক্ষায়, অপরাধ নিয়ন্ত্রণে এবং নিরাপদ নগরী গড়ে তুলতে সর্বদা আন্তরিক ও তৎপর রয়েছে।