জাতীয় দৈনিক আমাদের মাতৃভূমি স্টাফ রিপোটার মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক৷৷৷ ৷৷৷৷৷৷৷৷৷ ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, ঋণ বিতরণের গুণগত মান বৃদ্ধি, ঋণ আদায় কার্যক্রম আরও গতিশীল করা এবং গ্রাহক সেবার মানোন্নয়নের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি, নারায়ণগঞ্জ অঞ্চলের উদ্যোগে “মিট দ্য বরোয়ার ও ব্যবসায়িক পর্যালোচনা সভা–২০২৬” গত ৩০ জুলাই, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পারসুমা আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক, অগ্রণী ব্যাংক পিএলসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আতিকুর রহমান সিদ্দিকী, মহাব্যবস্থাপক, ঢাকা সার্কেল-২ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামাল হোসেন, উপ-মহাব্যবস্থাপক, ঢাকা সার্কেল-২ ও জনাব ফয়সাল আহমেদ, উপ-মহাব্যবস্থাপক, নারায়ণগঞ্জ কর্পোরেট শাখা।
সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ গোলাম মোস্তফা ইসলাম, উপ-মহাব্যবস্থাপক, নারায়ণগঞ্জ অঞ্চল।
সভায় ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি, ঋণ আদায়ের বর্তমান অবস্থা, গ্রাহকসেবা উন্নয়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সমন্বিত প্রচেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে অগ্রণী ব্যাংককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।