শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
Headline :
দারুননাজাতের কাণ্ডারি: এক নিরলস শিক্ষা-সাধকের জীবনগাথা জাহেদুল ইসলাম আল রাইয়ান প্রাক্তন নটরডেমিয়ানদের আর্ন্তজাতিক সম্মেলন ৩১ অক্টোবর ২০২৬,শনিবার হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি জয়নাল আবেদীন (সজীব) স্টাফ রিপোর্টার: তারেক মঞ্চের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার কমিটির অনুমোদন মো: শাহজালাল সুমন | ঢাকা চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: মধুপুরে দুর্বৃত্তের হাতে বিএনপি নেতার মা খুন আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ গফরগাঁওয়ে নয়াবাড়ি মৌজায় উপজেলা ভবন নির্মাণে দাবিতে পাঁচবাগে সমাবেশ ও মিছিল মকবুল হোসেন, সিনিয়র রিপোটার ফেক ফেসবুক আইডি হতে ভিত্তিহীন সংবাদ প্রচার করায় বদলগাছীতে যুবদল নেতার সংবাদ সম্মেলন মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ। কোয়ান্টাম মেথডঃ একটি শয়তানী ফাঁদ❌ সতর্ক হউন 🚫 নবীগঞ্জের আউশকান্দিতে ‘দি লিটল ফ্লাওয়ারস কেজি এন্ড গার্লস হাই স্কুল এর ভিত্তি প্রস্তর স্থাপন নবীগঞ্জ প্রতিনিধি:- ঢাকা-

গফরগাঁওয়ে নয়াবাড়ি মৌজায় উপজেলা ভবন নির্মাণে দাবিতে পাঁচবাগে সমাবেশ ও মিছিল মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

গফরগাঁওয়ে নয়াবাড়ি মৌজায় উপজেলা ভবন নির্মাণে দাবিতে পাঁচবাগে সমাবেশ ও মিছিল

মকবুল হোসেন,
সিনিয়র রিপোটার

ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নসহ ৮টি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দাবি অনুযায়ী নয়াবাড়ি মৌজায় উপজেলা সদর দপ্তর দ্রুত নির্মাণে দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে পাঁচবাগ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে আমাটিয়া বাজারে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে পাঁচবাগ ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠন।

জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ও দক্ষিণ গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নবী হোসেনের সভাপতিত্বে ও দক্ষিণ গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ মোফাখখারুল হক টুটুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- পাঁচবাগ ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, দক্ষিণ গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইবনে আজহার মাহমুদ,
ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম কাঞ্চন, দক্ষিণ গফরগাঁও উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আহবায়ক মাহমুদুর রহমান সুজন, বিএনপি নেতা মাজহারুল ইসলাম সরকার সজল, ইউনিয়ন যুবদল নেতা আল আমিন, ইউনিয়ন শ্রমিক দল সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ইউনিয়ন শ্রমিক দল নেতা দেলোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শান্ত আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা তরিকুল ইসলাম সুমন, আজিজুল হক ও মোঃ রোকন মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রাচীন জনপদ কান্দিপাড়া বাজার সংলগ্ন নয়াবাড়ি মৌজায় সরকারী গেজেট অনুযায়ী উপজেলা সদর দপ্তর হলে
আটটি ইউনিয়নের মানুষ সমান দূরত্বে প্রশাসনিক সেবা পাবে। সেই সাথে বর্তমানে গফরগাঁও উপজেলা সদরে কাজের জন্য যেতে যে ভোগান্তি হয়, তা থেকে মুক্তি মিলবে।

তাই দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার জোর দাবি জানান বক্তারা।

শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
তাদের হাতে ছিল ‘গেজেট হইছে যেইখানে, উপজেলা হবে সেইখানে’ লেখা ব্যানার- ফেস্টুন। মিছিলটি আমাটিয়া বাজার হইতে শুরু হয়ে ইউনিয়ন এলাকায় সড়কগুলো প্রদক্ষিণ করে।


More News Of This Category