শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Headline :
দারুননাজাতের কাণ্ডারি: এক নিরলস শিক্ষা-সাধকের জীবনগাথা জাহেদুল ইসলাম আল রাইয়ান প্রাক্তন নটরডেমিয়ানদের আর্ন্তজাতিক সম্মেলন ৩১ অক্টোবর ২০২৬,শনিবার হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি জয়নাল আবেদীন (সজীব) স্টাফ রিপোর্টার: তারেক মঞ্চের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার কমিটির অনুমোদন মো: শাহজালাল সুমন | ঢাকা চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: মধুপুরে দুর্বৃত্তের হাতে বিএনপি নেতার মা খুন আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ গফরগাঁওয়ে নয়াবাড়ি মৌজায় উপজেলা ভবন নির্মাণে দাবিতে পাঁচবাগে সমাবেশ ও মিছিল মকবুল হোসেন, সিনিয়র রিপোটার ফেক ফেসবুক আইডি হতে ভিত্তিহীন সংবাদ প্রচার করায় বদলগাছীতে যুবদল নেতার সংবাদ সম্মেলন মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ। কোয়ান্টাম মেথডঃ একটি শয়তানী ফাঁদ❌ সতর্ক হউন 🚫 নবীগঞ্জের আউশকান্দিতে ‘দি লিটল ফ্লাওয়ারস কেজি এন্ড গার্লস হাই স্কুল এর ভিত্তি প্রস্তর স্থাপন নবীগঞ্জ প্রতিনিধি:- ঢাকা-

ফেক ফেসবুক আইডি হতে ভিত্তিহীন সংবাদ প্রচার করায় বদলগাছীতে যুবদল নেতার সংবাদ সম্মেলন মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ।

Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ফেক ফেসবুক আইডি হতে ভিত্তিহীন সংবাদ প্রচার করায়
বদলগাছীতে যুবদল নেতার সংবাদ সম্মেলন

মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ।

উপজেলা যুবদল নেতাকে নিয়ে ফেসবুক ফেক আইডি (বদলগাছী মিডিয়া)
হতে ভিত্তিহীন সংবাদ প্রচার করায় বদলগাছীতে উপজেলা যুবদলের পক্ষ থেকে উপজেলা বিএনপির কার্যালায়ে ৩১ জুলাই (শুক্রবার)সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই বৃহস্পতিবার বদলগাছী মিডিয়া নামক একটি ফেসবুক ফেক আইডি হতে উপজেলা যুবদলের ১ নং যুগ্ম আহবায়ক এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুনিমুল ইসলাম মুন্নাকে হেয় প্রতিপন্ন করে একটি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পোস্ট করেন।
যা সাথে সাথে পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়।
এমন ভিত্তিহীন সংবাদ প্রচার করায় উক্ত মিডিয়ার বিরুদ্ধে আইতগত ব্যবস্থা চেয়ে সংবাদ সম্মেলন করে তীব্র ও নিন্দা জানান ভুক্তভোগী উপজেলা যুবদলের ১ নং যুগ্ম আহবায়ক এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুনিমুল ইসলাম মুন্না।
তিনি জানান, গত ৩০ জুলাই বৃহস্পতিবার সময় অনুমানিক দুপুর ১২ টায় আমার ছবি ও রাজনৈতিক পদবি সহ (বদলগাছী মিডিয়া) নামক একটি ফেসবুক ফেক আইডি হতে আমার নামে একটি মানহীন কর পোস্ট করেন যা আমার সাথে যায় না। বদলগাছী উপজেলায় এমন ঘটনা গত তিনদিনেও ঘটে নাই। সুতরাং এমন পোস্ট থেকে বুঝা যায় আমাকে ও উপজেলা যুবদলকে ছোট করার এমন পোস্ট করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে গতকালকে আমি ঐ ফেক আইডির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আগামী দুই- তিনের সাইবার সুরক্ষা আইন ২০২৬ অনুযায়ী আদালতে মামলার প্রস্তুতি চলছে।
বদলগাছী উপজেলা যুবদলের আহবায়ক মেজবাউল রাজা বলেন, বদলগাছী উপজেলার সাংবাদিক মহল ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করে ভবিষ্যতেও তাই করবে। গত ৩০ জুলাই আমার ১ নং যুগ্ম আহবায়ককে নিয়ে (বদলগাছী মিডিয়া) নামক একটি ফেক ফেসবুক আইডি হতে পোস্ট করা হয় যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তি হীন। তাকে ও উপজেলা যুবদলকে ছোট করার জন্য উদ্দেশ্য প্রনেতভাবে এই পোস্ট করা হয়েছে। শুধু তাই নয় উক্ত আইডি হতে কিছু সময় পর পর যুগ্ম আহবায়ককে নিয়ে বিরূপ মন্তব্য সহ বিভিন্ন ধরনের পোস্ট করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঐ আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্ততি চলমান রয়েছে।


More News Of This Category