শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Headline :
দারুননাজাতের কাণ্ডারি: এক নিরলস শিক্ষা-সাধকের জীবনগাথা জাহেদুল ইসলাম আল রাইয়ান প্রাক্তন নটরডেমিয়ানদের আর্ন্তজাতিক সম্মেলন ৩১ অক্টোবর ২০২৬,শনিবার হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি জয়নাল আবেদীন (সজীব) স্টাফ রিপোর্টার: তারেক মঞ্চের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার কমিটির অনুমোদন মো: শাহজালাল সুমন | ঢাকা চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: মধুপুরে দুর্বৃত্তের হাতে বিএনপি নেতার মা খুন আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ গফরগাঁওয়ে নয়াবাড়ি মৌজায় উপজেলা ভবন নির্মাণে দাবিতে পাঁচবাগে সমাবেশ ও মিছিল মকবুল হোসেন, সিনিয়র রিপোটার ফেক ফেসবুক আইডি হতে ভিত্তিহীন সংবাদ প্রচার করায় বদলগাছীতে যুবদল নেতার সংবাদ সম্মেলন মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ। কোয়ান্টাম মেথডঃ একটি শয়তানী ফাঁদ❌ সতর্ক হউন 🚫 নবীগঞ্জের আউশকান্দিতে ‘দি লিটল ফ্লাওয়ারস কেজি এন্ড গার্লস হাই স্কুল এর ভিত্তি প্রস্তর স্থাপন নবীগঞ্জ প্রতিনিধি:- ঢাকা-

মধুপুরে দুর্বৃত্তের হাতে বিএনপি নেতার মা খুন আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

মধুপুরে দুর্বৃত্তের হাতে বিএনপি নেতার মা খুন

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে দুর্বৃত্তের হাতে জালেমন (৭৫) নামক এক বৃদ্ধা নৃশংসভাবে খুন হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের শোলাকুড়ী গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। মধুপুর থানার উপপরিদর্শক সেলিম এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জালেমন শোলাকুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে মিঠুর মা এবং মৃত আয়েজ উদ্দিনের স্ত্রী।
জানা যায়, নিহত জালেমন দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশী রেজাউল করিমের স্ত্রী পান খাওয়ার জন্য তাদের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় জালেমনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এসময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় বাসিন্দারা মধুপুর থানায় খবর দেয়।
খবর পেয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। ওসি একেএম ফজলুল হক জানান, নৃশংস হত্যাকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সুরত হালের পর লাশ উদ্ধার করে এনে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।


More News Of This Category