পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাকরিম নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘোনাবাড়ি (মুন্সিটারী) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তাকরিম ওই এলাকার লিটন হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল তাকরিম। একপর্যায়ে সবার অজান্তে অসাবধানতাবশত পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পুকুরের পানি থেকে তাকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়।
নিছক দুর্ঘটনায় ফুটফুটে শিশু তাকরিমের এমন অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।