শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Headline :
লুঙ্গি ফেলে শিক্ষকের দৌড়! নেপথ্যে কী কারণ? গাইবান্ধায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত, আহত ৫ ভ্যান হারিয়ে কাঁদা রেজওয়ানের মুখে হাসি ফুটালো সৈয়দপুর উপজেলা প্রশাসন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারলে সরকারের জনপ্রিয়তা বেড়ে যাবে আকাশ সমান! আদিতমারীতে অবৈধ সার বিক্রির দায়ে দুইজনকে ৩৩ হাজার টাকা জরিমানা। লালমনিরহাট জেলা প্রতিনিধি ব্রহ্মপুত্রের বুকে দুর্গম চর ঢুষমারা স্বেচ্ছাশ্রমে শিশুদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন কলেজ শিক্ষার্থী মুক্তা ফুলের গন্ধ মাখি তাছলিমা আক্তার মুক্তা মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষৃঠাবার্ষিকী পালিত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি মামলা তুলে নিতে বাদী-সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ।

৯ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মোটরসাইকেল আটক; বিজিবিকে আঘাত করে পালানোর অভিযোগ দুই আসামির আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

৯ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মোটরসাইকেল আটক; বিজিবিকে আঘাত করে পালানোর অভিযোগ দুই আসামির

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোঁতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকায় ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দইখাওয়া বিওপি, বিজিবি বাদী হয়ে মোঃ রুবেল মিয়া (পিতা: মোঃ জিয়ারুল ইসলাম) ও দবিয়ারের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ৪ জুলাই ২০২৬ তারিখে বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলসহ দুই অভিযুক্তকে আটকের চেষ্টা করলে তারা বিজিবির সদস্যদের আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা মোটরসাইকেলের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

ঘটনার পর এলাকায় অনুসন্ধান চালিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি গোঁতামারী ইউনিয়নের ইউপি সদস্য রুহুল আমিন প্রামানিক (ছোটন)-এর ছিল বলে এলাকাবাসী ধারণা করেন। পরে অনুসন্ধান করে জানা যায়, মোটরসাইকেলটি ইউপি সদস্যর।

স্থানীয়দের কেউ কেউ অভিযোগ করেন, অভিযুক্ত রুবেল, দবিয়ারসহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত এবং তারা প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়ে এসব কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এ বিষয়ে ইউপি সদস্য রুহুল আমিন প্রামানিক (ছোটন)-এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “মোটরসাইকেলটি আমি প্রায় দেড় বছর আগে রুবেলের কাছে বিক্রি করেছি।” পরে অভিযোগ সম্পর্কে তার বক্তব্য জানতে চাইলে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য না করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এলাকাবাসীর আরও অভিযোগ, রুবেল ও দবিয়ার দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত। তারা আরও দাবি করেন, কেউ এসব বিষয়ে প্রতিবাদ বা তথ্য দিতে গেলে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দাবি করেন, সীমান্ত এলাকায় মাদক কারবার বন্ধে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি, প্রকৃত অপরাধী যেই হোক না কেন, রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের ঊর্ধ্বে থেকে তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং মাদক চক্রের সঙ্গে জড়িতদের আইনেরআওতায় আনা হবে। মাদককে না বলুন ৯৯৯ফোন দিন


More News Of This Category