রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

ডিসেম্বরে নির্বাচন, নৌকায় ভোট দিন: প্রধানমন্ত্রী

Update : শনিবার, ১৪ জুলাই, ২০১৮

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলতি বছরের ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।অতীতে যেভাবে ভোট দিয়েছেন, সেভাবে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে মানুষের সেবা করার সুযোগ দেবেন।

শনিবার (১৪জুলাই) বিকালে পাবনা পুলিশ লাইনস মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় একথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের কাজ হচ্ছে জনসেবা করা। আমরা আপনাদের সেবা করে যাচ্ছি। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশকে এগিয়ে নিয়ে যায়, মানুষের কল্যাণে কাজ করে। মানুষের জীবনে শান্তি দেখা দেয়। তাই অতীতে যেভাবে ভোট দিয়েছেন, সেভাবে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে মানুষের সেবা করার সুযোগ দেবেন।

জনসভায় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দেয়ায় আপনারা এই উপহার পেয়েছেন। নৌকা চিরদিনই দেয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়।

তিনি বলেন, আওয়ামী লুটপাট ও নিজেদের ভাগ্য গড়তে ক্ষমতায় আসে না। আওয়ামী লীগ আসে জনগণের ভাগ্য পরিবর্তন করতে। আওয়ামী লীগ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে চায়। মাদকবিরোধী অভিযান চলছে। এই অভিযানে আপনারা সহযোগিতা করুন।

আওয়ামী লীগের নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ উন্নয়নের জন্য কাজ করে। অন্যদিকে বিএনপি করে ধ্বংসের রাজনীতি।

নৌকায় ভোট দেয়ার ওয়াদা নিয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। আপনারা যদি নৌকায় ভোট দেন এবং আওয়ামী লীগ যদি জয়লাভ করে, তাহলে প্রত্যেকটি গ্রাম নগরের সুবিধা পাবে। প্রত্যেকটি গ্রামকে নগরে পরিণত করা হবে।

জনসভায় যোগদানের আগে প্রধানমন্ত্রী ৩১ প্রকল্পের উদ্বোধন আর ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 


More News Of This Category