শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Headline :
লুঙ্গি ফেলে শিক্ষকের দৌড়! নেপথ্যে কী কারণ? গাইবান্ধায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত, আহত ৫ ভ্যান হারিয়ে কাঁদা রেজওয়ানের মুখে হাসি ফুটালো সৈয়দপুর উপজেলা প্রশাসন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারলে সরকারের জনপ্রিয়তা বেড়ে যাবে আকাশ সমান! আদিতমারীতে অবৈধ সার বিক্রির দায়ে দুইজনকে ৩৩ হাজার টাকা জরিমানা। লালমনিরহাট জেলা প্রতিনিধি ব্রহ্মপুত্রের বুকে দুর্গম চর ঢুষমারা স্বেচ্ছাশ্রমে শিশুদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন কলেজ শিক্ষার্থী মুক্তা ফুলের গন্ধ মাখি তাছলিমা আক্তার মুক্তা মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষৃঠাবার্ষিকী পালিত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি মামলা তুলে নিতে বাদী-সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ।

গাইবান্ধায় সংবাদ সম্মেলনে বৃদ্ধকে লাঞ্ছিত ও নারীকে মারধরের অভিযোগ মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:

Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

গাইবান্ধায় সংবাদ সম্মেলনে বৃদ্ধকে লাঞ্ছিত ও নারীকে মারধরের অভিযোগ

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা শহরের সরকারপাড়া এলাকায় চলাচলের রাস্তা সংস্কারকে কেন্দ্র করে বৃদ্ধকে লাঞ্ছিত এবং এক নারীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

বুধবার (২৯ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে গাইবান্ধার অবিরাম পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মো. হায়দার আলী (৯৫) ও তার পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোছা. জেরিন আক্তার রুপি অভিযোগ করেন, সরকারপাড়া এলাকার ভাগি-শরিকদের ব্যবহৃত চলাচলের রাস্তায় বর্ষার কারণে কাদা জমে যাওয়ায় এলাকাবাসী মিলে রাবিশ ফেলে রাস্তা ভরাটের কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী মোকছেদুল ইসলাম, জাহিদুল ইসলাম আজাদ, জান্নাতুল ফেরদৌস জান্নাতি ও মিনা বেগমসহ কয়েকজন এতে বাধা দেন।

অভিযোগে বলা হয়, ২৮ জুলাই দুপুরে রাবিশ ফেলার কারণ জানতে চাইলে ৯৫ বছর বয়সী মো. হায়দার আলীকে গালিগালাজ ও ধাক্কাধাক্কি করা হয়। একপর্যায়ে তার পরনের লুঙ্গি খুলে যায়, যা পরিবারটি বৃদ্ধকে প্রকাশ্যে অপমান করার শামিল বলে দাবি করেছে।

এছাড়া একই দিন বিকেলে পুনরায় রাবিশ ফেলতে গেলে জেরিন আক্তার রুপিকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। এতে তিনি আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসা গ্রহণ শেষে পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অভিযুক্তরা তাদের পরিবারের সদস্যদের প্রাণনাশ, মারধর এবং চলাচলে বাধা দেওয়ার হুমকি দিয়েছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।


More News Of This Category