দীর্ঘদিন ভোগান্তির পর স্বস্তিতে রাস্তা! স্থানীয় বাসিন্দাদের মুখে হাসি, ৩০০ মিটার দৈর্ঘ্যের রাস্তার সংস্কারের শুভ উদ্বোধন।
মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি
আজ বুধবার সকালে ১১ টায়, গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পে থেকে বাউশিয়া ইউনিয়ন পুরান বাউশিয়া গ্রামের ২ নং ওয়ার্ড এর বাউশিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হতে, সফিক এর বাড়ি পর্যন্ত ৩০০ ফিট রাস্তা সংস্কারের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন, বাউশিয়া ইউনিয়ন প্রশাসক মোঃ এবাদুল হক ও বাউশিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ডের প্রশাসক সদস্য মোঃ সোবাহান প্রদান সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে বলেন, বাউশিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র , কেন্দ্রীয় কবরস্থান, দুইটি মাদ্রাসা, ২৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয় সহ একাধিক মসজিদ সহ নিত্যদিন শতশত মানুষের চলাচল এই রাস্তা দিয়ে। অনেকদিন এই রাস্তাটার অবস্থা অনেক খারাপ ছিল। বৃষ্টি আসলেই হাটা যেত না। পানি দীর্ঘদিন রাস্তায় আটকানো থাকতো, যে কারণে চলাচলের অনেক বিঘ্ন হত। আজ বাউশিয়া ইউনিয়ন প্রশাসক দের মাধ্যমে সংস্কার হচ্ছে আমরা খুব আনন্দিত।
এ সময় উপস্থিত হয়ে বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান মিয়াজী বলেন, শুধু এই রাস্তা নয় বাউশিয়া ইউনিয়ন প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে রাস্তা কাজ চলমান রয়েছে।
এ সময় প্রশাসক সদস্য সোবহান প্রদান বলেন, এ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং স্থানীয় বাসিন্দাদের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাউশিয়া ইউনিয়ন প্রশাসক এবাদুল হক বলেন, জনসাধারণের জীবনমান উন্নয়ন ও টেকসই অবকাঠামো নির্মাণে বাউশিয়া ইউনিয়ন পরিষদ ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে যাচ্ছি। এ ধরনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি হবে।