শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Headline :
লুঙ্গি ফেলে শিক্ষকের দৌড়! নেপথ্যে কী কারণ? গাইবান্ধায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত, আহত ৫ ভ্যান হারিয়ে কাঁদা রেজওয়ানের মুখে হাসি ফুটালো সৈয়দপুর উপজেলা প্রশাসন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারলে সরকারের জনপ্রিয়তা বেড়ে যাবে আকাশ সমান! আদিতমারীতে অবৈধ সার বিক্রির দায়ে দুইজনকে ৩৩ হাজার টাকা জরিমানা। লালমনিরহাট জেলা প্রতিনিধি ব্রহ্মপুত্রের বুকে দুর্গম চর ঢুষমারা স্বেচ্ছাশ্রমে শিশুদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন কলেজ শিক্ষার্থী মুক্তা ফুলের গন্ধ মাখি তাছলিমা আক্তার মুক্তা মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষৃঠাবার্ষিকী পালিত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি মামলা তুলে নিতে বাদী-সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ।

রাঙ্গামাটির লংগদুতে ৩৭ বিজিবি’র ষভিযানে গাঁজা সহ আটক একজন এসএম এরশাদ আলী রাশেদ , লংগদু প্রতিনিধি :

Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাঙ্গামাটির লংগদুতে ৩৭ বিজিবি’র ষভিযানে গাঁজা সহ আটক একজন

এসএম এরশাদ আলী রাশেদ , লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)।

২৮ জুলাই (মঙ্গলবার ) দুপুরে উপজেলার মুর্শিদাবাদ সেতু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় এক ব্যক্তি ব্যাগে করে গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্যে মুর্শিদাবাদ সেতু দিয়ে যাচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি–এর নির্দেশনায় নায়েব সুবেদার মো. মকবুল হোসেনের নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করলে  বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তির মোঃ ফজল হক (৩২)। লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের রহমতপুর গ্রামের বাসিন্দা।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। পরবর্তীতে  জব্দকৃত গাঁজাসহ আটক ব্যক্তিকে লংগদু থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
#
এসএম এরশাদ আলী রাশেদ,
লংগদু উপজেলা
০১৮৪০৩৩৯৯২৭


More News Of This Category