লালমনিরহাটে ৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী গ্রে’প্তা’র।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪
লালমনিরহাট সদর উপজেলায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রে’প্তা’র করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রে/প্তা/র’কৃতরা হলেন— এ কে এম জাহিদ হাসান (শাহিন) (৪৬), পিতা: মৃত হায়দার আলী, মাতা: মৃত ফাতেমা খাতুন এবং তার স্ত্রী মোছা. লাকি (৩৭), পিতা: মৃত খোকন, মাতা: মোছা. আমেনা বেগম। তাদের বাড়ি লালমনিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিডিআর রোড, আলোরূপা মোড়, বিডিআরহাটপাড়া এলাকায়।
জানা যায়, লালমনিরহাট সদর থানাধীন পৌরসভার মিশন মোড় থেকে স্টেশনগামী পাকা সড়কের সোহরাওয়ার্দী মাঠের পশ্চিম পাশ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।