শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
Headline :
লুঙ্গি ফেলে শিক্ষকের দৌড়! নেপথ্যে কী কারণ? গাইবান্ধায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত, আহত ৫ ভ্যান হারিয়ে কাঁদা রেজওয়ানের মুখে হাসি ফুটালো সৈয়দপুর উপজেলা প্রশাসন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারলে সরকারের জনপ্রিয়তা বেড়ে যাবে আকাশ সমান! আদিতমারীতে অবৈধ সার বিক্রির দায়ে দুইজনকে ৩৩ হাজার টাকা জরিমানা। লালমনিরহাট জেলা প্রতিনিধি ব্রহ্মপুত্রের বুকে দুর্গম চর ঢুষমারা স্বেচ্ছাশ্রমে শিশুদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন কলেজ শিক্ষার্থী মুক্তা ফুলের গন্ধ মাখি তাছলিমা আক্তার মুক্তা মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষৃঠাবার্ষিকী পালিত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি মামলা তুলে নিতে বাদী-সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ।

সাঘাটায় ট্রাভেল এজেন্সি অফিসে দুঃসাহসিক চুরি, প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট

Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সাঘাটায় ট্রাভেল এজেন্সি অফিসে দুঃসাহসিক চুরি, প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট

স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যা বাজারে একটি ট্রাভেল এজেন্সির অফিসের তিনটি তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অফিস থেকে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, ডিএসএলআর ক্যামেরা ও অ্যাকশন ক্যামেরাসহ প্রায় ২ লাখ ৩৬ হাজার ৫০০ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. তারিকুল ইসলাম (শুভ) সাঘাটা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অ*ভিযোগ দায়ের করেছেন।

অ*ভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার উল্যা বাজারে বাংলালিংক টাওয়ারের নিচে তার ‘উত্তর বঙ্গ ট্যুরস এন্ড ট্রাভেলস’ নামে একটি অফিস রয়েছে। গত ২৫ জুলাই রাত সাড়ে ৯টার দিকে অফিসের কার্যক্রম শেষে তিনি অফিসের মূল গেট, দ্বিতীয় গেট ও অফিস কক্ষ তালাবদ্ধ করে বাড়ি চলে যান। পরে ২৭ জুলাই রাত সাড়ে ৮টার দিকে জরুরি কাজে অফিসে এসে দেখেন, তিনটি তালাই খোলা এবং অফিসের ভেতরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে।

পরে তিনি দেখতে পান, অফিসে থাকা একটি এইচপি কোর আই-৫ (৫ম জেনারেশন) ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার (মনিটরসহ), একটি ক্যানন ২০০ডি ডিএসএলআর ক্যামেরা (লেন্সসহ) এবং একটি অ্যাকশন ক্যামেরা চুরি হয়েছে। অভিযোগ অনুযায়ী, চু*রি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা।

ভুক্তভোগীর দাবি, ২৫ জুলাই রাত সাড়ে ৯টার পর থেকে ২৭ জুলাই রাত সাড়ে ৮টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা অফিসে ঢুকে এসব মালামাল নিয়ে যায়। স্থানীয়ভাবে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া মালামালের কোনো সন্ধান না পাওয়ায় তিনি থানায় অ*ভিযোগ করেন।

ভুক্তভোগী মো. তারিকুল ইসলাম (শুভ) গায়ক হিসেবেও এলাকায় পরিচিত। চু*রির ঘটনায় এলাকাজুড়ে শঙ্কার সৃষ্টি হয়েছে।


More News Of This Category